জাতীয়

বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারগুলো আশ্রয়ের জন্য ফিরছে বন্দরে

বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারগুলো আশ্রয়ের জন্য ফিরছে বন্দরে

মইনুল আবেদিন খান, বরগুনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ব্যাপক শক্তি নিয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও শক্তিশালী রুপ ধারন করে ১৪ মে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে ০৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ক্রমশই উক্তল হচ্ছে বঙ্গোপসাগর। ফলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা জাল-দড়ি গুটিয়ে তীরে ফিরছেন। ইতোমধ্যে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আশ্রের নিতে ফিরছে শতশত ট্রলার। বিভিন্ন জেলা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে আসা শতশত ট্রলার পাথরঘাটার বিভিন্ন খালে ইতি মধ্যে আশ্রয় নিয়েছে।:
আরও পড়ুন
সুপার সাইক্লোন হচ্ছে না মোখা, কমেছে গতি

সুপার সাইক্লোন হচ্ছে না মোখা, কমেছে গতি

বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় 'মোখা' সুপার সাইক্লোন হচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি জানান, এটি অতিপ্রবল (ভেরি সিভিয়ার সাইক্লোন) ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আজ শনিবার (১৩ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রথমে আশঙ্কা করা হয়েছিল এটি সুপার সাইক্লোন হতে পারে। আমরা এখন পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যে, এটা সুপার সাইক্লোন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ সুপার সাইক্লোন হতে গেলে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার থাকতে হবে। কিন্তু এখন বাতাসের গতিবেগ ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। এটাকে আমরা:
আরও পড়ুন
সিডরের মতোই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোখা : আবহাওয়া অফিস

সিডরের মতোই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোখা : আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা দেশের দক্ষিণ উপকূলে ২০০৭ সালে আঘাত হানা সিডরের মতোই শক্তিশালী বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ শনিবার (১৩ মে) এক সংবাদ সম্মেলনে অধিদফতরের উপ-পরিচালক মো. আসাদুর রহমান এ কথা জানান। তিনি বলেন, সেন্টমার্টিন, টেকনাফ ও উখিয়া অঞ্চলে মোখার প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এটি যখন তীরে আছড়ে পড়বে তখন বাতাসের গতিবেগ থাকবে ১৬০ কিলোমিটারের বেশি। এর প্রভাবে যে বৃষ্টি হবে, তাতে পাহাড় ধসের শঙ্কা আছে। একটানা আট ঘণ্টার বেশি প্রবল বৃষ্টি হলে ভূমিধসের আশঙ্কা থাকে। প্রবল বৃষ্টির হতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। সিলেটেও প্রভাব থাকবে তবে, ঢাকায় কম হবে। আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক:
আরও পড়ুন
আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার   হতে পারেন জাহাঙ্গীর

আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হতে পারেন জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের সাবেক মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে নিয়ে আওয়ামী লীগে মতদ্বৈধতা দেখা দিয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এই নিয়ে শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে ভিন্ন মত প্রকাশ্য রূপ গ্রহণ করেছে। আর এর ফলে জাহাঙ্গীরের ভবিষ্যত কি হবে তা নির্ধারণ অনিশ্চিত হয়ে পড়ছে। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামীকাল বিকেলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪ টায় গণভবনে সম্পাদকমণ্ডলীর সভা ডেকেছেন। এই সভায় জাহাঙ্গীরের ব্যাপারে আলোচনা হবে এবং তখন আওয়ামী লীগ সভাপতির মনোভাব বোঝা যাবে। উল্লেখ্য যে, গাজীপুর সিটি করপোরেশনে ২০১৮ সালে মেয়র পদে আওয়ামী:
আরও পড়ুন
কুড়িগ্রামে একটি বাড়িতে মিললো বিচিত্র প্রাণী ‘বালু শুকর’

কুড়িগ্রামে একটি বাড়িতে মিললো বিচিত্র প্রাণী ‘বালু শুকর’

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজিবপুরে বসতবাড়িতে মিললো বিচিত্র প্রাণী ‘বালু শুকর’বিচিত্র প্রাণী ‘বালু শুকর’ রাজিবপুর উপজেলায় স্থানীয় এক ব্যক্তির বসতবাড়ির নির্মাণাধীন ঘরে একটি বিচিত্র ধরনের প্রাণী পাওয়া গেছে। গত শুক্রবার রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাচারিপাড়া গ্রামের গাজিউর রহমানের বাড়িতে প্রাণীটি পাওয়া যায়। এদিকে এলাকায় অপরিচিত প্রাণীর আবির্ভাবে অনেকে কৌতুহল নিয়ে প্রাণীটি দেখতে যাচ্ছেন। শুক্রবার সকাল থেকেই গাজিউর রহমানের বাড়িতে ভিড় করছেন স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা। তবে কেউ প্রাণীটির পরিচয় জানাতে পারেনি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মেরাজ হোসেন মিসবাহ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন এটি বালু শুকর বা হক বেজার, যা মাংসাশী প্রাণী। তিনি বলেন, এটি থেকে:
আরও পড়ুন
বিভিন্ন স্থানে ৮০ কি. মি বেগে ঝড়ের আভাস

বিভিন্ন স্থানে ৮০ কি. মি বেগে ঝড়ের আভাস

চরম প্রবল ঘূর্ণিঝড় মোখার (এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন) প্রভাবে সারাদেশেই ঝড়- বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। কোথাও কোথাও ৮০ কি. মি বেগে ঝড়ের সঙ্গে রয়েছে অতিভারী বৃষ্টিপাতের আভাস। রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। আজ শনিবার (১৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯মিমি বা তার বেশি) বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধ্বস হতে পারে। মোখা রোববার (১৪ মে) সকাল ০৬টা থেকে সন্ধ্যা ০৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা যাকে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এর গতিবেগ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে ২২০ কিলোমিটার পর্যন্ত। যে কারণে কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও পায়রা বন্দরে-৮ মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। মোংলায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। শনিবার (১২ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সংকেতের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি জানান, আগামীকাল রোববার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত

যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত

খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিব নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও বাস মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি উপজেলার হাবিব নগর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রন হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে প্রায় ১২ জন আহত হয়েছেন। পাইকগাছা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম বলেন,:
আরও পড়ুন
কীভাবে এগোচ্ছে মোখা, মোবাইলে লাইভ দেখুন

কীভাবে এগোচ্ছে মোখা, মোবাইলে লাইভ দেখুন

ঘূর্ণিঝড় মোখা নিয়ে উপকূলীয় এলাকার বাসিন্দাসহ দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়। ঘূর্ণিঝড়টি সাগরে শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘুর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ নিয়ে একটানা পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দফতর। চাইলে আপনি নিজেই ঝড়ের গতিবিধি জানতে পারেন, দেখতে পারেন যে কীভাবে এবং কোনদিকে এগিয়ে আসছে এটি। বেশ কিছু ‘সাইক্লোন ট্র্যাকার’ রয়েছে।সেখানে ঘূর্ণিঝড়ের গতিবিধি দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে ‘জুম আর্থ’। ঘূর্ণিঝড় নিয়ে নানা আপডেট জানা যাবে এখান থেকে। কোন এলাকায় আঘাত হানতে পারে ঝড়, তা জানা যেতে পারে এই ট্র্যাকারের মাধ্যমে। ঝড়ের বেগ কত, তাপমাত্রা কেমন থাকবে, তাও জানা যাবে এই ওয়েবসাইটে। মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে সহজেই এই ওয়েবসাইট:
আরও পড়ুন
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিযুদ্ধে ৪১ হাজার শিক্ষার্থী

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিযুদ্ধে ৪১ হাজার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে সকালে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪১ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু। এই ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৫০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৯ জন প্রতিযোগী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করছেন। বাইরে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক অভিভাবক। ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশও মোতায়েন রয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজনেস স্টাডিজ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.