মোখা : ভারী বর্ষণে প্রশমিত হবে তাপপ্রবাহ
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এর মধ্যেও দেশের ২০ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এক থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শনিবার (১৩ মে) রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে:
