বেড়াতে এসে দুর্ঘটনায় প্রান হারাল নয়ন মিয়া

শেয়ার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাকের চাপায় নয়ন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এম সি বাজার এলাকায় আরিফুলের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়ার সুনামগঞ্জ জেলার সদর থানার বৈশারপাড় গ্রামের মোঃ কামাল খানের ছেলে। সে এম সি বাজার এলাকায় তার বোনের বাসায় বেড়াতে এসেছিল।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এসআই আনিসুর রহমান জানান, নিহত যুবকের দুলাভাই মুক্তার হোসেন মাওনা উত্তরপাড়া আরিফ খানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতো। বাসা পরিবর্তনের জন্য গত দুইদিন আগে নয়ন কে এখানে নিয়ে এসেছিল।

বৃহস্পতিবার সকালবেলা আসবা পত্র নিয়ে পিকআপে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এম সি বাজার আসার পর পানি খাওয়ার জন্য নয়ন রাস্তা পার হতে গেলে ঢাকা মেট্রো ট-১৫-৬৯৮৬ একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং ড্রাম ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.