জাতীয়

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নরসিংদীতে র‍্যলী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নরসিংদীতে র‍্যলী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি রসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বর হতে উইমেন অ্যাগেনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের ব্যানারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৭ মার্চ র্যালি অনুষ্ঠিত হয়। এরপর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘শান্তি ও সম্প্রীতি রক্ষায় নারীর ক্ষমতায়ন শীর্ষক’ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর নার্গিস সুলতানা। পিএফজি কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব মোঃ আমিনুর রহমান সরকার দোলন। এতে উল্লেখিত বিষয়ের ওপর ধারণাপত্র পাঠ করেন ওয়েভ সদস্য জান্নাতুল নাইম শিখা। সভায় অন্যান্যদের:
আরও পড়ুন
রামগঞ্জে উপজেলা প্রকৌশলীর বাসায় চুরি

রামগঞ্জে উপজেলা প্রকৌশলীর বাসায় চুরি

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিআরডি) সাজ্জাদ মাহমুদ খানের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার রাতে সংঘবদ্ধ চোরের দল তার বাসার তালা ভেঙ্গে একটি স্মার্ট টেলিভিশন, একটি গিটার, একটি মোবাইল সেটসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সৃষ্ট ঘটনায় সাজ্জাদ মাহমুদ রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শনকালে প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খান জানান, বিগত বছর খানেক তিনি উপজেলা পরিষদের পাশে আঙ্গাপাড়া ওয়ার্ডের লোকমান হোসেনের বিল্ডিং-এ ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বৃহস্পতিবার অফিস শেষে বাসায় তালা মেরে তিনি ঢাকায় গিয়েছিলেন। শনিবার ভোরে এসে দেখেন তার বাসার দরজার তালা ভাঙ্গা। সংঘবদ্ধ চোরের দল বাসা থেকে একটি ৪৩ ইঞ্চি:
আরও পড়ুন
নরসিংদীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী

নরসিংদীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটায় ডাক্তারদের সময়মত কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটি থাকায় ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে ২ জন ডাক্তার আবার নির্ধারিত সময়ের পরে আসেন। পরে তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন ও রোগীদের সাথে কথা বলেন। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের বলেন, আমরা খবর:
আরও পড়ুন
রায়পুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রায়পুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাটনিগো পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শুক্রবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার  হোসেন (৩৫) ও উদমারা গ্রামের বাসিন্দা। মোহাম্মদ রিয়ান হোসেন (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মহিউদ্দিন আহমদ সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় এক  কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই:
আরও পড়ুন
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

  প্রদীপ কুমার রায়,নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বিল্লাল হোসেন মিশরী (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি তরমুজের আড়তের সামনে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন মিশরী উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বিল্লাল মিশরী তরমুজ কিনতে ওই আড়তে গেলে সেখানে দুই রিকশাচালকের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় বিল্লাল মিশরী:
আরও পড়ুন
জামায়াতের ইফতার মাফিলে রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

জামায়াতের ইফতার মাফিলে রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ক্যাপসিকাম রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানানো হয়। রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসান বান্না, সংবর্ধিত অতিথি রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. রাজু:
আরও পড়ুন
চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, মোঃ আবদুল আজীম লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ প্রেসক্লাবের সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি:
আরও পড়ুন
শ্রীপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাবুল খান, শ্রীপুর প্রতিনিধি। গাজীপুরের  শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) ধলাদিয়া  ডিগ্রী কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাজাহান ফকির। ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হুদা শাহিনের সভাপতিত্বে সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় ইফতারের পূর্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  মোসলেম উদ্দিন মৃধা,  অ্যাডভোকেট আবু জাফর, মোক্তারুল করিম শামীম,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক সহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের:
আরও পড়ুন
রামগঞ্জে পাউবোর খাল দখল করে ভবন নির্মাণ

রামগঞ্জে পাউবোর খাল দখল করে ভবন নির্মাণ

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বাসভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। রামগঞ্জ পৌরসভার সোনাপুর ওয়াপদা সড়ক জননী স্টিল ফার্ণিচার হাউজের পাশে পাউবোর জায়গা দখল করে পাকা বাসভবনের নির্মাণ কাজ শুরু করেছে একটি প্রভাবশালী মহল । কেউ যেন বুঝতে না পারে সামনে দোকানের চার্টার লাগিয়ে ভেতরে দিন রাত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে সোনাপুর গ্রামের নূরুল হক আটিয়ার ছেলে ইমন নামের এক ব্যক্তি। সরেজমিন দেখা যায়, পাউবো কলোনির সামনে রামগঞ্জ থানার পেছন থেকে সোনাপুর উত্তর বাজার পর্যন্ত পাউবোর খাল ও বেড়িবাঁধ পাড় দখল করে শতাধিক দোকান নির্মাণ করে প্রভাবশালী ভূমিদস্যুরা। তবে পানি:
আরও পড়ুন

রামগঞ্জে গৃহবধূকে ধর্ষ’ণের পর ভিডিও ধারন পর্নোগ্রাফি আইনে মামলা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে এক গৃহবধূকে আর্থিক সহায়তার প্রলোভন দিয়ে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারন করার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন দেলু (৪০) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে দেলোয়ার হোসেন দেলুকে ও তাঁর সহযোগী সিএনজি চালক মোরশেদ মোল্লা(৩৫)কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লক্ষ্মীপুর জেলা আদালতে মামলা করেন। আসামী দেলোয়ার হোসেন দেলু উপজেলা ভাদুর ইউনিয়নের সিরুন্দি গ্রামের রাউতের বাড়ির মৃত ছায়েদ আলীর ছেলে ও রামগঞ্জ পাট বাজারের এরশাদ হোসের রোডে একজন মোবাইল ব্যবসায়ী ও মোরশেদ মোল্লা একই গ্রামের মোল্লা বাড়ির আবুল কালামের ছেলে ও সিএনজি চালক। মামলার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.