জাতীয়

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুরে ফুটপাত দখল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন দোকানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা শহরের থানা সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কয়েকটি দোকান রাস্তার ফুটপাত দখল করে পণ্য সাজিয়ে রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং একটি কাপড়ের দোকানে অতিরিক্ত মুনাফায় পণ্যের মূল্য নির্ধারণের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট দোকানিদের কাছ থেকে মোট ৫৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা:
আরও পড়ুন
রায়পুরে আগুন নেভানোর কৌশল প্রদর্শন

রায়পুরে আগুন নেভানোর কৌশল প্রদর্শন

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর "দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে কীভাবে তা দ্রুত নিয়ন্ত্রণ করতে হয়—তার একটি ব্যবহারিক প্রদর্শনী করে দেখান। এতে উপস্থিত সবাই আগ্রহভরে আগুন নেভানোর কৌশল প্রত্যক্ষ করেন। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী:
আরও পড়ুন
রায়পুরে হায়দারগঞ্জ মডেল স্কুলে কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ

রায়পুরে হায়দারগঞ্জ মডেল স্কুলে কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ

  প্রদীপ কুমার রায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ মডেল স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠের আসর, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী স্কুল ক্যাম্পাসে হায়দারগঞ্জ মডেল স্কুল ডিবেটিং ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়ে কবিতা আবৃত্তি করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডিবেটিং ক্লাবের সভাপতি ও বাংলা বিভাগের সহকারী শিক্ষক তামান্না আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রাকিব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআর গ্রুপের ডিরেক্টর (অ্যাডমিন) এবিএম মুহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর:
আরও পড়ুন
মানবিক সমাজ গড়তে চায় রায়পুর উন্নয়ন ফোরাম

মানবিক সমাজ গড়তে চায় রায়পুর উন্নয়ন ফোরাম

  প্রদীপ কুমার রায়,নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার চর্চার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উন্নয়ন ফোরাম নামে একটি একটি অরাজনৈতিক অলাভজনক ও সেচ্ছাসেবী সাংগঠন। সোমবার ৯ মার্চ রায়পুর নতুন বাজারের ঈদগাহ মাঠে সামাজিক সংগঠন উন্নয়ন ফোরাম রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষানুরাগী ও সংগঠনের সভাপতি বেল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী। মানবাধিকার কর্মী এম. এ. রহিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন রায়পুর উন্নয়ন ফোরামের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপিত

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপিত

স্টাফ রিপোর্টার,মোঃ আবদুল আজীম আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, “নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ।  সমাজে নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির:
আরও পড়ুন
ঈদকে টার্গেট করে  চরভদ্রাসনে গোপনে চলছে বিস্ফোরক জাতীয় পটকা-আতশবাজি বিক্রি

ঈদকে টার্গেট করে  চরভদ্রাসনে গোপনে চলছে বিস্ফোরক জাতীয় পটকা-আতশবাজি বিক্রি

  ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ঈদকে সামনে রেখে গোপনে বিক্রি হচ্ছে বিস্ফোরক জাতীয় পটকা ও আতশবাজি। প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এসব ঝুঁকিপূর্ণ সামগ্রী বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের আকৃষ্ট করতে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে বিভিন্ন ধরনের পটকা, আতশবাজি ও শব্দবাজি বিক্রি করছেন। এসব পণ্যের বেশিরভাগই অবৈধভাবে বাইরে থেকে এনে বাজারজাত করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে চরভদ্রাসনের কয়েকটি বাজার ও রাস্তার পাশের অস্থায়ী দোকানে এসব পটকা বিক্রি হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, উচ্চ শব্দ ও বিস্ফোরণক্ষম এসব পটকা ব্যবহারের ফলে যে কোনো সময় দুর্ঘটনা:
আরও পড়ুন
রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

  প্রদীপ কুমার রায়,নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন রায়পুর উন্নয়ন ফোরাম। সোমবার (৯ মার্চ) সকালে রায়পুর নতুন বাজারের ঈদগাহ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রায়পুর উন্নয়ন ফোরামের সভাপতি বেল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি  এবিএম জিলানী। মানবাধিকার কর্মী এমএ রহিমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাজমুল হুদা, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মিয়াজি, জামায়াত নেতা প্রফেসর মনির:
আরও পড়ুন

রায়পুরে যুবদল নেতা হত্যার আসামি আরমান গ্রেফতার

  প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার আসামি আরমান (২৮)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি বিশেষ অভিযানে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রায়পুর পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিশরী (৪৫)। এ সময় দুই রিকশাচালকের মধ্যে মারামারি থামাতে গেলে তিনি হামলার শিকার হন। অভিযুক্ত আরমান তাকে বেধড়ক মারধর করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে:
আরও পড়ুন
রামগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে দেয়াল নির্মান, ধসে পরীক্ষার্থী নিহত

রামগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে দেয়াল নির্মান, ধসে পরীক্ষার্থী নিহত

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ওষুধের দোকানের নির্মাণাধীন দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও মোঃ খোরশেদ আলম ও মোঃ আমির হোসেন সহ দুইজন গুরুতর আহত হয়েছেন। ৮মার্চ (রবিবার) দুপুরে রামগঞ্জ পুলিশ বক্স সংলগ্ন রামগঞ্জ-সোনাইমুড়ী বাইপাস সড়কের আল-মুনছুর ড্রাগ হাউজে এদুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ রামগঞ্জ পৌরসভার বাঁশগর ওয়ার্ডের আহম্মেদ আলী হাজী বাড়ির আলমগীর হোসেন বকুলের ছেলে। নিহত ফাহাদ হোসেন উপজেলার নিচহরা সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকজন জানান, খালের পাশে ইউএনও এ্যসিল্যান্ড থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে দোকান নির্মানের কাজ বন্ধ করে দেয়। এর পরে:
আরও পড়ুন
কমলনগরে ইউপি নির্বাচনে বিএনপির  কান্ডারি হতে চান যুবদল নেতা শাহেদ

কমলনগরে ইউপি নির্বাচনে বিএনপির  কান্ডারি হতে চান যুবদল নেতা শাহেদ

মোখলেছুর রহমান ধনু রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ০৮ নং চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আকরাম হোসেন শাহেদ। আজ শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উপজেলা যুবদলের সভাপতি মাওলানা ইউসুফ পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ আবু ছায়েদ দোলনের উপস্থিতিতে দপ্তর সম্পাদকের কাছ থেকে ফরম গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন। ৮ নং চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্বে থাকা আকরাম:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.