আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ওষুধের দোকানের নির্মাণাধীন দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও মোঃ খোরশেদ আলম ও মোঃ আমির হোসেন সহ দুইজন গুরুতর আহত হয়েছেন। ৮মার্চ (রবিবার) দুপুরে রামগঞ্জ পুলিশ বক্স সংলগ্ন রামগঞ্জ-সোনাইমুড়ী বাইপাস সড়কের আল-মুনছুর ড্রাগ হাউজে এদুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ রামগঞ্জ পৌরসভার বাঁশগর ওয়ার্ডের আহম্মেদ আলী হাজী বাড়ির আলমগীর হোসেন বকুলের ছেলে।
নিহত ফাহাদ হোসেন উপজেলার নিচহরা সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকজন জানান, খালের পাশে ইউএনও এ্যসিল্যান্ড থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে দোকান নির্মানের কাজ বন্ধ করে দেয়। এর পরে ড্রাগ হাউজের লোকজন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অদৃশ্য ক্ষমতার দাপট দেখিয়ে নির্মান কাজ চলমান রাখার কারনে আল-মুনছুর ড্রাগ হাউজের নির্মাণাধীন দেয়াল হঠাৎ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এ সময় সেখানে থাকা ফাহাদ হোসেন দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভ্যানচালক খোরশেদ আলম ও তার ভাই আমির হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী রাত ১১টার রামগঞ্জ-সোনাইমুড়ী বিরেন্দ্র খালের উপর আলমুনছুর ড্রাগ হাউজের লোকজন দোকান নির্মান করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারশিদ বিন এনাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে বীরেন্দ খালের ওপর নির্মিত আল-মুনছুর ড্রাগ হাউজ ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে নির্বাহী কর্মকর্তা এএসআই জয়নালকে তালা মেরে রাখার জন্য দির্দেশ প্রদান করেন। ঘটনার দুইদিন পরই অদৃর্শ শক্তির ইন্দনে আল মুনছুর ড্রাগ হাউজের লোকজন আবার অবৈধভাবে দোকানটির নির্মান কাজ শুরু করলে আজ রবিবার দুপুরে লেবাররা কাজ করতে গেলে এদুর্ঘনটা ঘটে।
ঘটনার পর রামগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ জিয়াউল হক ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারশিদ বিন এনাম জানান, বীরেন্দ খালের উপর অবৈধ দোকান ঘর নির্মানের সংবাদ পেয়ে তা বন্ধ করে দিয়েছি। এরপরে তারা গোপনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা। হতাহতের ঘটনার তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
