শ্রীপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেয়ার

বাবুল খান, শ্রীপুর প্রতিনিধি।

গাজীপুরের  শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার

(৪ঠা ফেব্রুয়ারি) ধলাদিয়া  ডিগ্রী কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাজাহান ফকির।

ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হুদা শাহিনের সভাপতিত্বে সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় ইফতারের পূর্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  মোসলেম উদ্দিন মৃধা,  অ্যাডভোকেট আবু জাফর, মোক্তারুল করিম শামীম,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক সহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের  নেতাকর্মীরা ।

ইফতারের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.