রামগঞ্জে উপজেলা প্রকৌশলীর বাসায় চুরি

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিআরডি) সাজ্জাদ মাহমুদ খানের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার রাতে সংঘবদ্ধ চোরের দল তার বাসার তালা ভেঙ্গে একটি স্মার্ট টেলিভিশন, একটি গিটার, একটি মোবাইল সেটসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সৃষ্ট ঘটনায় সাজ্জাদ মাহমুদ রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খান জানান, বিগত বছর খানেক তিনি উপজেলা পরিষদের পাশে আঙ্গাপাড়া ওয়ার্ডের লোকমান হোসেনের বিল্ডিং-এ ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

বৃহস্পতিবার অফিস শেষে বাসায় তালা মেরে তিনি ঢাকায় গিয়েছিলেন। শনিবার ভোরে এসে দেখেন তার বাসার দরজার তালা ভাঙ্গা। সংঘবদ্ধ চোরের দল বাসা থেকে একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, একটি গিটার, একটি স্যামসং মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এসময় বাসার বুয়া আয়েশা বেগম জানান, ওইদিন বাসার ছাদের দরজার সিঁটকিনি দিতে ভুলে গিয়েছিলেন তিনি। মালিক লোকমান জানান, চোরের দল প্রথমে ছাদের দরজা দিয়ে প্রবেশ করে পরে বাসার তালা ভেঙ্গেছে। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.