জাতীয়

আজ যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

আজ যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

রাজশাহীসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সংকেত নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
আরও পড়ুন
রামগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় দুই শিক্ষক গ্রেপ্তার

রামগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় দুই শিক্ষক গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে কামরুল ইসলাম শুভ (১৩) নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগের মামলায় শাফায়েত হোসেন (৪৫) ও মোস্তফা কামালকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হয়েছে। এরআগে রোববার (১৮ জুন) রাতে তাদেরকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাফায়েত রামগঞ্জ উপজেলার কাওয়ালিডাঙ্গা গ্রামের মৃত নবী উল্যার ছেলে ও মোস্তফা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামের ছফির উদ্দিনের ছেলে। তারা রামগঞ্জ মোহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষক। নিহত কামরুল ইসলাম শুভ’র মা রেখা আক্তার বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই শিক্ষকের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।:
আরও পড়ুন
বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ

বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন প্রতিনিধি। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত:
আরও পড়ুন

দাফনের ৯ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দাফনের ৯দিন পর কবর থেকে আসমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে রামগঞ্জ ও চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশ। আজ সোমবার সকাল ১১টায় রামগঞ্জ পৌর কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের উপস্থিতিতে গৃহবধূ আসমা আক্তারের লাশটি উত্তোলন করা হয়। এ ঘটনায় কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর তোফাজ্জেল হোসেনের (কাজী শামীম) ছেলে ও গৃহবধূ আসমা আক্তারের স্বামী কাজী শাহেদুজ্জামান রিমন (প্রকাশ লিমন) কে আটক করা হয়। আসমা আক্তারের বাবা মোঃ আলম জানান, আমাদের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইটংপাড়ায়।:
আরও পড়ুন
বানিয়াচংয়ে মালালা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে মালালা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: শিক্ষায় বঞ্চনা, বাল্যবিবাহ, শিশুশ্রম,প্রতিবন্ধিতা এবং এসআরএইচআর বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বানিয়াচং উপজেলা প্রশাসন, এসেড হবিগঞ্জ ও গণস্বাক্ষরতার আয়োজনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মালালা ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, হিসাব রক্ষন কর্মকর্তা লিটন দাস, সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, তথ্য:
আরও পড়ুন
চরভদ্রাসনে সাংবাদিকের উপর হামলা; গ্রেফতার ৪

চরভদ্রাসনে সাংবাদিকের উপর হামলা; গ্রেফতার ৪

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাংবাদিক মনিরুজ্জামান পান্নুকে (উল্লেখ্য তিনি ন্যাশনাল নিউজ ক্রাইম এজেন্সির সাংবাদিক এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য) প্রকাশ্যে গালিগালাজ শারীরিকভাবে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়া ৪(চার) জন আসামিকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। ১৮জুন রবিবার চরভদ্রাসন থানা এলাকা থেকে (১) আনসার মোল্লা (২) কাওসার মোল্লা(৩) গিয়াস মোল্লা (৪) রেজাউল মোল্লা, এই আসামিদেরকে গ্রেফতার করে চরভদ্রাসন থানা পুলিশ। মামলায় তিনি উল্লেখ করেন,ঘটনার দিন ১৮ই মার্চ চরভদ্রাসন উপজেলার সদর বাজারে মজিবর রহমানের ফার্মেসিতে বসা থাকা অবস্থায় হঠাৎ করে গ্রেফতারকৃত ৪(চার) আসামি ফার্মেসির সামনে এসে সাংবাদিক মো: মনিরুজ্জামান পান্নুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তিনি তার প্রতিবাদ করলে তাকে টেনে হিজড়ে:
আরও পড়ুন
রাজশাহীতে ট্রাকের চাপায় ভূমি সার্ভেয়ার নিহত

রাজশাহীতে ট্রাকের চাপায় ভূমি সার্ভেয়ার নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় আব্দুল্লাহ আল কাফি (৫৮) নামের এক ভূমি সার্ভেয়ার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ব্যক্তি। আজ সোমবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো পালশা কেয়াতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।  নিহত সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামে। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, ‘ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৫টার দিকে মোহনগঞ্জ বাজার থেকে সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি ও তাঁর সঙ্গে এক ব্যক্তি কানপাড়া বাজারের দিকে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

লক্ষ্মীপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

লক্ষ্মীপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে নতুন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। এর আগে ২০২০ সালের ২৭ জানুয়ারি এই বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। বৈঠক শেষে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, প্রধানমন্ত্রীর সম্মতির পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর:
আরও পড়ুন
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদুল আযহা ২৮ জুন

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদুল আযহা ২৮ জুন

আরবি বছরের শেষ মাস জিলহজের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
বাঁশখালীতে  নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাঁশখালীতে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

জসিম উদ্দীন মাহমুদ তালুকদার, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম): সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১৮ জুন রবিবার বিকাল ৩ ঘটিকায় বাঁশখালী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাঁশখালী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দরা। বিকালে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি প্রেসক্লাবের সভাপতি মাওলানা শফকত হোসাইন চাটগামী। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার বাঁশখালী প্রতিনিধি ও বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিউল্লাহ, পল্লীনিউজ অনলাইন পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি জসিম উদ্দিন মাহমুদ তালুকদার, বাংলাদেশ সকাল ও দৈনিক তথ্যবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার বাঁশখালী প্রতিনিধি আবুবকর বাবুল,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.