জাতীয়

ইবিতে হল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন

ইবিতে হল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৪ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদ-উল আযহার ছুটি। গত সোমবার (১৯ জুন) প্রভোস্ট কাউন্সিলের সভায় ক্যাম্পাস বন্ধের দুইদিন আগেই অর্থাৎ ২২ জুন থেকে হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। তবে বুধবার (২১ জুন) প্রভোস্ট কাউন্সিলের জরুরী সভায় এ সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২৪ জুন হল বন্ধের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের দিকটি বিবেচনা করেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আগামী ২৪ জুন সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আগামী ২২ ও ২৩ জুন সাপ্তাহিক ছুটি:
আরও পড়ুন
অবহেলায় ঐতিহাসিক প্রাচীন নিদর্শন নেত্রকোণার রোয়াইলবাড়ী দুর্গ

অবহেলায় ঐতিহাসিক প্রাচীন নিদর্শন নেত্রকোণার রোয়াইলবাড়ী দুর্গ

নেত্রকোণা প্রতিনিধি: ঐতিহাসিক রোয়াইলবাড়ী দুর্গে চলছে প্রত্নতত্ত্ব বিভাগের খননকাজ। উঠে আসছে সুলতানি আমলের অনেক প্রাচীন নির্দশন। এভাবে খননকাজ চলমান থাকলে আরও বেশি কিছু পাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েন প্রত্নতাত্ত্বিক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা। রোয়াইলবাড়ী দুর্গ নেত্রকোনা জেলার কেন্দুয়ায় অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন দুর্গ। এটি উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেতাই নদীর তীরে রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নে অবস্থিত। কালের আবর্তে এই রোয়াইলবাড়ী দুর্গ হারিয়ে যায় মাটির নিচে। প্রায় তিন যুগ আগে আশির দশকে আবিষ্কৃত এ স্থাপনাটি ১৯৮৭ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত করে। দুর্গটি সংরক্ষিত ঘোষণার পর ১৯৯১-৯৩ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খননকাজ পরিচালনা করে এবং দুর্গের ধ্বংসাবশেষ ছাড়াও:
আরও পড়ুন
ইবিতে পাবনা জেলা কল্যাণের আহ্বায়ক সাকিব, সদস্য সচিব মিরাজ

ইবিতে পাবনা জেলা কল্যাণের আহ্বায়ক সাকিব, সদস্য সচিব মিরাজ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাবনা জেলাস্থ শিক্ষক-শিক্ষার্থীদের­ নিয়ে জেলা কল্যাণ সমিতির গঠনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব তোহাকে আহ্বায়ক এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আজিজুল হক মিরাজকে সদস্য সচিব করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বেলা ১২টার দিকে টিএসসিসি'র ১১৬ নং কক্ষে পাবনাস্থ শিক্ষক-শিক্ষার্থীদের­ নিয়ে একটি প্রীতি সম্মেলনে আহবায়ক কমিটির ঘোষণা করা হয়। এসময় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা ও একই বিভাগের অধ্যাপক ড. হোসাইন আহমাদ এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক:
আরও পড়ুন
সুবর্ণচরে ব্রিজের দাবিতে মানববন্ধন

সুবর্ণচরে ব্রিজের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ১ টি বিজ্রের অভাবে বিচ্ছিন্ন হয়ে আছে ৪ গ্রামের মানুষ। খাল পার হতে গিয়ে এ পর্যন্ত ডুবে মারা যায় ৪ জন শিশু, ব্যাহত হচ্ছে কোমল মতি শিশুদের শিক্ষা কার্যক্রম, রপ্তানি করতে না পারায় কৃষকরা পাচ্ছেনা ফসলের নায্যদাম ভোগান্তিতে ৪ গ্রামের মানুষ। ২০ জুন (মঙ্গলবার) দুপুর ২ টায় চর পানা উল্যাহ গ্রামের গোপাল খালের মধ্যে দাঁড়িয়ে ব্রিজের দাবীতে মানববন্ধন করে করেছে শতশত ভুক্তোভোগী নারী পুরুষ এলাকাবাসী ও জনসাধরণ। বক্তারা বলেন, ৭ নং ওয়ার্ড চর পানাউল্যাহ গ্রামে অবস্থিত বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়কের ও দিয়ে গোপাল খাল প্রকাশ ভুলুয়া খালের দুপাশে উত্তর বাগ্যা,:
আরও পড়ুন
জেএসসির বদলে বার্ষিক পরীক্ষা,  উত্তীর্ণদের সনদ দেবে স্কুল

জেএসসির বদলে বার্ষিক পরীক্ষা, উত্তীর্ণদের সনদ দেবে স্কুল

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আর হবে না। জেএসসি ও জেডিসির পরিবর্তে গতবছরের মতোই বার্ষিক পরীক্ষায় বসতে হবে এ বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের। পরীক্ষা শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদ দেবে স্কুল ও মাদরাসাগুলো। তবে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের রেজিস্ট্রেশন করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। জানা যায়, জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন শিক্ষাক্রমে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়ার:
আরও পড়ুন
ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ জুন) মন্ত্রণালয় থেকে উপ-সচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে বলা হয়, সরকার আগামী ২৭ জুন মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করলো। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে। এর আগে গত সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠেকে এক দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন,:
আরও পড়ুন
শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে শ্রীপুরের খামারিরা

শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে শ্রীপুরের খামারিরা

গাজীপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে প্রস্তুত রয়েছে ১৫ হাজারেরও অধিক গরু মহিষ, ছাগল ও ভেড়া। শেষ মুহুর্তে সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা। তবে খামারিরা পশুর সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। সরেজমিনে দেখা যায়, শ্রীপুর পৌর শহর ও উপজেলার ৮টি ইউনিয়নে ছোট বড় প্রায় পাঁচ শতাধিক খামারে এবার কোরবানির পশু লালন পালন করা হচ্ছে। এ সব পশুদের খাদ্য তালিকায় রয়েছে পাকচং ঘাস, কুড়া, ভুসি, খৈল, খড় ও ভাতের মাড়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব পশু লালন পালন করছেন খামারিরা। ঈদ বাজারে বড় গরুর তুলনায় মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি। এসব:
আরও পড়ুন
ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে ধর্মীয় বৈষম্যের কোনোরূপ পরিবর্তন নেই: বিএইচবিসিওপি

ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে ধর্মীয় বৈষম্যের কোনোরূপ পরিবর্তন নেই: বিএইচবিসিওপি

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: অর্থমন্ত্রী কর্তৃক সম্প্রতি জাতীয় সংসদে পেশকৃত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে ধর্মীয় বৈষম্যের কোনোরূপ পরিবর্তন না আসায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বাজেট বরাদ্দ সীমাহীন অবজ্ঞা, অবহেলা ও বৈষম্যের এক সুস্পষ্ট প্রমাণ। ২০ (জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত বলেন, ধর্ম মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় বরাদ্দ এবং উন্নয়ন খাতে মোট বরাদ্দ রয়েছে ২১৭৬.১৫ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্যে বরাদ্দ মাত্র ৬.৪%, জনসংখ্যার আনুপাতিক হারের সাথে:
আরও পড়ুন
লক্ষীপুরের রামগতিতে গ্রামীনব্যাংক শাখার উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরন

লক্ষীপুরের রামগতিতে গ্রামীনব্যাংক শাখার উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরন

মোখলেছুর রহমান ধনু: দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচী ২০২৩.এই কর্মসুচীকে চলমান রাখতে, লক্ষীপুরের রামগতি এরিয়ার নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক, চর আলেকজান্ডার রামগতি শাখার উদ্যোগে সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করছেন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতির এরিয়া ম্যানেজার মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আলেকজান্ডার রামগতি শাখার ম্যানেজার মোঃ নাসির উদ্দীন আল-মামুন, পরিচালনা করেছেন সেকেন্ড ম্যানেজার মোঃছায়েদুর রহমান। আরো উপস্থিত ছিলেন চর আলেকজান্ডার শাখার সকল সহকর্মী বৃন্দ ও ১০/ম কেন্দ্রর কেন্দ্রপ্রধান- রাশেদা বেগম সহ বিভিন্ন কেন্দ্রের সদস্য বৃন্দ। নাসির উদ্দীন আল মামুন জানান চর আলেক জান্ডার শাখায মোট ৫০০০০ চারা বিতরন করা:
আরও পড়ুন
আজ যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

আজ যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

রাজশাহীসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সংকেত নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.