কোরবানির সময় শরিকদের নাম কি উচ্চারণ করে পড়তে হবে?
আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য প্রতি বছর সামর্থ্যবান মুসলিমেরা কোরবানি আদায় করে থাকেন। কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো- এতে অন্যকে শরিক করা বা কয়েকজন মিলে কোরবানি করা। গরু, মহিষ ও উট—এই তিন প্রকার পশুর একেকটিতে সর্বোচ্চ সাত ব্যক্তি পর্যন্ত শরিক হয়ে কোরবানি করা যায়। শরিকদের সংখ্যা জোড় হোক বা বেজোড় তাতে কোনো সমস্যা নেই। তবে কোরবানির জন্য শর্ত হলো কারো অংশ যেন এক-সপ্তমাংশের চেয়ে কম না হয়। (মুসলিম, হাদিস: ১৩১৮; বাদায়েউস সানায়ে: ৪/২০৭) শরিকেরা মিলে কোরবানি করার সময় অনেককে পশু জবাইয়ের আগে অংশীদারদের নাম জোরে জোরে মুখে উচ্চারণ করে বলতে দেখা যায়। অনেকে এভাবে নাম উচ্চারণ করাকে জরুরি মনে করেন।:
