জাতীয়

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় হাতের কব্জি বিছিন্ন: আহত ৩

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় হাতের কব্জি বিছিন্ন: আহত ৩

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সংঘর্ষে এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের দিকে রাজশাহী মহানগরের খুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনর করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরীর খুলিপাড়া এলাকর শুকুর আলীর ছেলে মুকুল (৪৫), বদর আলীর ছেলে আলতাব (৪৫), আনসার আলীর ছেলে মনা (২৬) ও মনিরুল ইসলামের ছেলে সজল(২৩)। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন থেকেই আহত ও অভিযুক্ত আজিজ বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর কোনো সুরহা বা মীমাংসা হয়নি। এরই:
আরও পড়ুন
আ.লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: শেখ হাসিনা

আ.লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এটা আজ প্রমাণিত সত্য। আওয়ামী লীগ সরকারে থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে। ২০০৮ এর নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল, আমরা সরকার গঠন করেছি। ২০১৪ সালের নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনে। ২০১৮ সালের নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে। শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের:
আরও পড়ুন
এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী নেই একটিও

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী নেই একটিও

টাইমস হায়ার এডুকেশন ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩’-এ এশিয়ার সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম আসেনি। যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন গতকাল বৃহস্পতিবার (২২ জুন) যে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র দুটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় ১৮৬তম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর ১৯২তম স্থান অর্জন করে র‍্যাঙ্কিংয়ে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এশিয়ার ৩১টি দেশের মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‍্যাঙ্কিং করা হয়েছে। তবে গত বছরের (২০২২) র‍্যাঙ্কিংয়ের সঙ্গে তুলনায়, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতি হয়েছে। সেইসঙ্গে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামগ্রিক র‍্যাঙ্কিংও। গতবার:
আরও পড়ুন
‘একজন সাংবাদিককে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে’

‘একজন সাংবাদিককে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, একজন সাংবাদিককে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। তারপর তিনি প্রেস কাউন্সিলে আবেদন করবেন। আমরা যাচাই-বাছাই করে তাকে সনদ দেব। তারপর তিনি সাংবাদিক হবেন। সাংবাদিক পরিচয় দিতে হলে প্রেস কাউন্সিলের সনদ লাগবে। বৃহস্পতিবার গাজীপুর সার্কিট হাউস মিলনায়তনে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিচারপতি নিজামুল হক বলেন, তবে বর্তমানে যারা এ পেশায় রয়েছেন, তাদের মধ্যে যদি কারও গ্র্যাজুয়েশন ডিগ্রি না থাকে, তাহলে তাকে পাঁচ বছরের অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে। নতুন নীতিমালায় এ রমকই:
আরও পড়ুন
টাইটানিকের পাশেই পাওয়া গেল টাইটানের ধ্বংসাবশেষ

টাইটানিকের পাশেই পাওয়া গেল টাইটানের ধ্বংসাবশেষ

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের পাশেই নিখোঁজ সাবমেরিন টাইটানের ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। বৃহস্পতিবার ২২ জুন বিবিসি জানায়, কোস্টগার্ড এক বিবৃতিতে টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে বলে জানায়। কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই হরাইজন আর্কটিকের দূর থেকে নিয়ন্ত্রিত যানের মাধ্যমে টাইটানের ‘ধ্বংসাবেশেষ’ চিহ্নিত হয়েছে। এতে আরও জানানো হয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবে।
আরও পড়ুন
হাতিয়া চরকিং ইউনিয়নে হোরাজী মিয়ার জানাজায় দ্বীপবন্ধু মোঃ আলী

হাতিয়া চরকিং ইউনিয়নে হোরাজী মিয়ার জানাজায় দ্বীপবন্ধু মোঃ আলী

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া চরকিং ইউনিয়ন ভৈরব বাজার এলাকা নিবাসী আলহাজ্ব আবদুল হাই প্রকাশ হোরাজী মিয়ার জানাজা নামাজে অংশগ্রহণ করেন হাতিয়া গণমানুষে প্রিয় নেতা সাবেক এমপি দ্বীপবন্ধু আলহাজ্ব মোহাম্মদ আলী সহ এলাকার হাজারো জনতা।
আরও পড়ুন
আরব আমিরাতে অগ্নিকাণ্ডে নিহতদের পাশে দাঁড়ালেন সেনবাগ উপজেলা পরিষদ

আরব আমিরাতে অগ্নিকাণ্ডে নিহতদের পাশে দাঁড়ালেন সেনবাগ উপজেলা পরিষদ

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ আরব আমিরাতে সোফা কারখানায় অগ্নিকান্ডে সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়নের মইশাই ও মতইন গ্রামের নিহত ৩ ব্যক্তির প্রতিটি পরিবারকে উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত হতে ২০,০০০/- (বিশ হাজার) টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, এ সময় আরো উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোলাম কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুতের শাস্তি যাবজ্জীবন, সংসদে বিল

অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুতের শাস্তি যাবজ্জীবন, সংসদে বিল

অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুতের শাস্তি হিসেবে যাবজ্জীবন বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রেখে একটি নতুন আইনের খসড়া জাতীয় সংসদে তোলা হয়েছে। খাদ্যদ্রব্য বলতে যেকোনো প্রকার দানাদার খাদ্যদ্রব্য অর্থাৎ চাল, ধান, গম, আটা, ভুট্টা ইত্যাদিকে বোঝানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) বিল ২০২৩’ সংসদে তোলেন। একইসঙ্গে খাদ্য বাজারজাত করার ক্ষেত্রে খাবারের প্রকৃত নাম পরিবর্তন করে ‘কাল্পনিক নামে’ খাদ্যদ্রব্য বিক্রি এবং খাদ্য অধিদপ্তরের প্রদত্ত ‘বিতরণ সিল’ বা ‘বিতরণ করা হয়েছে’ এমন চিহ্নযুক্ত সিল ছাড়া সরকারি গুদামের খাদ্যদ্রব্য ভর্তি বস্তা বা ব্যাগ বিতরণ, স্থানান্তর,:
আরও পড়ুন
ইসি নিয়ে এখন আশাবাদী হিরো আলম

ইসি নিয়ে এখন আশাবাদী হিরো আলম

‘সুষ্ঠু বিচার’ পেয়ে নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরে পেলেন এ সময়ের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। যদিও আগের দুইবারের অভিজ্ঞতায় ভরসা রাখতে না পারলেও হাল ছাড়েননি। নির্বাচন কমিশনে আপিল করে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। হিরো আলম বলেন, তাকে যেমন ‘সুষ্ঠু বিচার’ ইসি এবার দিয়েছে, তেমনিভাবে নির্বাচনটাও সুষ্ঠুভাবে করতে পারলে কমিশনের ওপর জনগণের ‘আস্থা ফিরে আসবে’। বৃহস্পতিবার হিরো আলম সাংবাদিকদের জানান, এই যে দেখেন আমি কিন্তু বারবার বলেছি- আমি ফিরে পাব না। আজকে এখানে আমি ফিরে পেয়েছি। এ রকম আজকে একটা হিরো আলম ফিরে পেয়েছে, আরও যখন দশটা হিরো আলম ফিরে পাবেন;:
আরও পড়ুন
তেলাপোকা মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

তেলাপোকা মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তেলাপোকা মারার বিষ খেয়ে জান্নাত (৪) ও ফাতেমা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাত ওই গ্রামের কাসেম মিয়ার মেয়ে এবং ফাতেমা একই গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে। উভয়ে সম্পর্কে আপন ফুফাতো বোন। মৃতের পরিবারের সদস্যরা জানান, দুই শিশু জান্নাত ও ফাতেমা ঘরেই খেলা করছিল। এ সময় সবার অজান্তে খাটের নিচে থাকা তেলাপোকার বিষ চকোলেট ভেবে খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু জান্নাতকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.