জাতীয়

পিয়ারাপুর বাজারে যেন হচ্ছে আমের বৃষ্টি

পিয়ারাপুর বাজারে যেন হচ্ছে আমের বৃষ্টি

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের পিয়ারাপুর বাজারে আমের কেনাবেচা জমজমাট হয়ে উঠেছে। এই যেন আমের বৃষ্টি । প্রতিদিনই ভোর থেকে বিকেল পর্যন্ত বাজারের আল্লার দান বানিজ্যলয় আড়ত থেকে নানা জাতের আম ক্রয়-বিক্রয় হয়। শনিবার (২৪ জুন) লক্ষ্মীপুরের পিয়ারাপুর বাজারে দেখা গেছে, আম বিক্রির ধুম। একদিকে আড়তদাররা দেশের বিভিন্ন স্থান থেকে আম নিয়ে আসছেন। আরেকদিকে সেসব আম বিক্রি হয়ে যাচ্ছে মুহূর্তেই। এতে বাজারের চারদিকে ছড়িয়ে পড়ছে পাকা আমের মিষ্টি ঘ্রাণ। আমের বাড়তি দাম নিয়ে তেমন অভিযোগ না থাকলে ও সাধারণ ক্রেতারা বলছে সিজন অনুযায়ী আমের দাম আরেকটু কম হওয়ার কথা। এই সম্পর্কে ব্যবসায়ীরা জানান, এই বাজারে প্রতিদিন ১৮০০ - ২০০০ মণ আম:
আরও পড়ুন
নরসিংদীতে ঘরে ঢুকে কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীতে ঘরে ঢুকে কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশের জিনারদীতে বসত ঘরে মিলল বিনা মিত্র (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীর মরদেহ। শনিবার (২৪ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি এলাকার বসতঘর থেকে এ মরদেহটি উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য যে, শুক্রবার রাতে ঘরের ভিতরে ঢুকে কে বা কারা বিনা মিত্রকে ছুরিকাঘাতে হত্যা করে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়। নিহত কলেজ ছাত্রী বরাব গ্রামের মুকুল চন্দ্র মিত্রের মেয়ে। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কোন কিছু জানা যায়নি। নিহতের পরিবারের বক্তব্যের বরাত দিয়ে জিনারদী ইউপি মেম্বার জয়ন্ত দাস জানান, বিনা মিত্র ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজর দ্বিতীয় বর্ষের ছাত্রী।:
আরও পড়ুন
রাজশাহীতে পুলিশের এএসআই সহ ৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

রাজশাহীতে পুলিশের এএসআই সহ ৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

রাজশাহী প্রতিনিধি: ভাড়াটে ক্যাডার বাহিনী নিয়ে আপন খালার জমি দখল ও হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের সেই বিতর্কিত এএসআই আশরাফুল ইসলাম সহ ৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এজাহার নামীয় আসামীরা ছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের সিংগা গ্রামের ব্যবসায়ী বকুল ইসলাম বাদী হয়ে গত ১৭ জুন দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৯/৭৫। এজাহার নামীয় আসামীরা হলেন, পুলিশের এএসআই আশরাফুল ইসলাম, তাঁর ছেলে আকাশ ও ভাড়াটে ক্যাডার শরিফুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুন বিকেলে দুর্গাপুর পৌর সদরের পূর্ব সিংগা গ্রামের মৃত আবু হানিফের স্ত্রী রাবেয়া বেগমের জমি দখল:
আরও পড়ুন
শামিনকে গ্রেফতারে জঙ্গি দমনের বড় অধ্যায়ের অবসান : সিটিটিসি

শামিনকে গ্রেফতারে জঙ্গি দমনের বড় অধ্যায়ের অবসান : সিটিটিসি

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম তথা সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান মনে করছেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজকে গ্রেফতারের মধ্য দিয়ে জঙ্গি দমনের ক্ষেত্রে একটি বড় অধ্যায়ের অবসান হলো। আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মত দেন। এর আগে শুক্রবার শামিনকে গ্রেফতার করা হয়। পুলিশের এই কর্মকর্তা বলেন, এ নিয়ে শামিন তিনবার গ্রেফতার হলেন। ‘শুক্রবার গ্রেফতারের সময় তার কাছে একটি বিদেশি পিস্তল, আইডির ডেটোনেটর, জেল এক্সপ্লোসিভসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়,’ বলেন আসাদুজ্জামান। সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৪ সালে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর বন্দি থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি, হুজি,:
আরও পড়ুন
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল:
আরও পড়ুন
চাচা মেয়র মানেই আমি মেয়র : সাদিক আব্দুল্লাহ

চাচা মেয়র মানেই আমি মেয়র : সাদিক আব্দুল্লাহ

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমার চাচা মেয়র মানেই আমি মেয়র। যা ভোটে প্রমাণিত হয়েছে। ১২৬ কেন্দ্রের মধ্যে ১২৫টিতে জয় লাভ করেছে আমার চাচা। বিভাজন করার কোনো সুযোগ নেই। যারা দখলবাজ তারা সব সময় ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শুক্রবার (২৩ জুন) সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ জেলা ও মহানগর:
আরও পড়ুন
রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১:
আরও পড়ুন
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি গেলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি গেলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্ত্রীসহ সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শুক্রবার (২৩ জুন) সেনাবাহিনী প্রধান সৌদি আরব গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, তারা যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন এবং মহান আল্লাহ তায়ালা যেন তাদের হজকে ‘হজে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য তিনি সৌদি আরব গমনের সময় সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, পবিত্র হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩ জুলাই দেশে ফিরে আসবেন।
আরও পড়ুন
কয়লা এসেছে, ফের বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে পায়রা

কয়লা এসেছে, ফের বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে পায়রা

পুরোপুরি বন্ধ হওয়ার ২০ দিন পর আবারো চালু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ‘পায়রা’। কয়লা সংকটের কারণে চলতি মাসের শুরুতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল ১৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। অবশেষে ইন্দোনেশিয়ার বালিকপনান থেকে কয়লা নিয়ে পায়রা বন্দরে এসে পৌঁছায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ। কয়লা নিয়ে রওনা করার ১০ দিন পর এটি বন্দরে এসেছে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, ‘৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে ‘এমভি এ্যাথেনা’ জাহাজ। বৃহস্পতিবার রাত ২টার দিকে জাহাজটি পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে। ২০০ মিটার দৈর্ঘ্য এবং ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থের জাহাজটির:
আরও পড়ুন
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন লক্ষ্মীপুর পৌর মেয়র

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন লক্ষ্মীপুর পৌর মেয়র

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ সহায়তা পেলো লক্ষ্মীপুর পৌরসভার ৫ হাজার অসায় পরিবার।। এতে প্রত্যেককে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। শুক্রবার (২৩ জুন) সকালে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া তাঁর নিজ বাসভবনের সামনের মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মিঠু ভূঁইয়া,জেলা শ্রমিকলীগের সদস্য সচিব বেলার হোসেন, যুবলীগ নেতা মিঠু ভূঁইয়া, সুজন ভুঁইয়াসহ প্রমূখ। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, বাংলকদেশ সরকার গরীব দুঃখী মেহনতি মানুষের সরকার। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল বিতরণের উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.