জাতীয়

দেশের সর্ববৃহৎ নৌ ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের সর্ববৃহৎ নৌ ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীর কলাপাড়ায় উদ্বোধন হলো আয়োতনে দেশের সর্ববৃহৎ নৌ ঘাঁটি বানৌজা শের-ই বাংলা। নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত এই ঘাঁটির ৪টি পেট্রোল ক্রাফট ও ৪টি এলসিইউ এর কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১২ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ঘাঁটি অধিনায়ক কমডোর এম মহব্বত আলী এর হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং আনুষ্ঠানিক নামফলক উন্মোচন করেন। দেশের দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই বাংলা ঘাঁটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌসদস্যদের প্রশিক্ষণ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ডে নির্মিত ৪টি পেট্রোল ক্রাফট:
আরও পড়ুন
এফবিসিসিআই নির্বাচন, কর-ঋণখেলাপির দায়ে ৩২ জনের প্রার্থিতা বাতিল

এফবিসিসিআই নির্বাচন, কর-ঋণখেলাপির দায়ে ৩২ জনের প্রার্থিতা বাতিল

কর খেলাপি-ঋণ খেলাপির দায়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর ২০২৩-২৫ মেয়াদের নির্বাচনে ৩২ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এ তালিকায় এফবিসিসিআইর বর্তমান কমিটির একাধিক পরিচালকও আছেন। আগামী দুদিনের মধ্যে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন তারা। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে ৩২ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। দুজনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়নি। সোমবার নির্বাচন কমিশন তালিকা আদেশ আকারে জারি করেছে। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ঋণ খেলাপি ও কর খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হয়েছে শফিকুল ইসলাম ভরসা, আবুল হোসেনের। ঋণ খেলাপির দায়ে বাতিল হয়েছে মোহাম্মদ খোরশেদ আলম, খন্দকার রুহুল আমিন ও কেএম:
আরও পড়ুন
মোবাইল-ইন্টারনেটের ভিড়ে হারিয়ে গেছে রেডিও-টেপ রেকর্ডার

মোবাইল-ইন্টারনেটের ভিড়ে হারিয়ে গেছে রেডিও-টেপ রেকর্ডার

হবিগঞ্জের গ্রামাঞ্চলে প্রচলন আছে, একটি রেডিও বা টেপ রেকর্ডার যৌতুক না দেয়ার কারণে একাধিক বিয়ে ভেঙে যায়! আবার কোনো ব্যাক্তি বিয়েতে রেডিও বা টেপ রেকর্ডার উপহার পেলে আশ পাশের গ্রাম থেকে সেটি দেখতে অনেকে ছুটে আসতেন। আবার পড়ন্ত বিকেল কিংবা রাতে বাড়ির উঠোনে টেপ রেকর্ডার বাজিয়ে সকলে একত্রিতভাবে গান, অনুষ্ঠান কিংবা খবর শুনতেন। প্রতি রাতেই গ্রামে যেন টেপ রেকর্ডারের মাধ্যমে গানের আসর বসত। বসবে নাই-বা কেন? তখনকার সময়ে গ্রামের মানুষের তথ্য প্রবাহ ও বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এই রেডিও এবং টেপ রেকর্ডার। এমনকি মুক্তিযোদ্ধেও বিশাল অবদান রেখেছে এটি। কিন্তু আজ আর সেই রেডিও বা টেপ রেকর্ডার দেখা যায় না বললেই:
আরও পড়ুন
সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকা

এক মাসের মাথায় আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা ধার্য করা হয়েছে। নতুন দাম বুধবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে। আজ মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা, খোলা পাম তেল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।:
আরও পড়ুন
ইবির মিউজিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পারভেজ-নিরব

ইবির মিউজিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পারভেজ-নিরব

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক অ্যাসোসিয়েশনে’র আগামী এক বছরের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ পারভেজ সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরনবী সরকার নীরব সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, টিএসসির পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. এরশাদুল হক এ কমিটির অনুমোদন দেন। চার সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- অর্থ সম্পাদক দিপ কুন্ডু ও উপ অর্থ সম্পাদক তূর্য বিশ্বাস। উল্লেখ্য, ২০১৯ সালের শুরুর দিকে সাংস্কৃতিক:
আরও পড়ুন
রাজশাহীতে জমির বিরোধে সংঘর্ষে নিহত বেড়ে ৪

রাজশাহীতে জমির বিরোধে সংঘর্ষে নিহত বেড়ে ৪

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার। সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মনিরুল ইসলাম গান্দুর (৪৫) মৃত্যু হয়। জানা গেছে, মনিরুল ইসলাম গান্দু উপজেলার পাকড়ীর গোরিসার বাসিন্দা। সূত্র জানায়, ১০ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মোশড়াপাড়া ইয়াজপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৫০), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮) নিহত হন। আর আহত ৭ জনকে:
আরও পড়ুন
তজুমদ্দিনে পল্লীসেবা সংস্থার শিক্ষাবৃত্তির চেক বিতরণ

তজুমদ্দিনে পল্লীসেবা সংস্থার শিক্ষাবৃত্তির চেক বিতরণ

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও পল্লী সেবা সংস্থার বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে পল্লী সেবা সংস্থা (পিএসএস) হল রুমে প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ নাঈম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহি পরিচালক মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে তজুমদ্দিন, লালমোহন, চরফাশন ও বোরহানউদ্দিন উপজেলার ১১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে মোট ১লক্ষ ৩২ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পল্লীসেবা সংস্থার নির্বাহি পরিচালক মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী সেবা সংস্থার প্রধান হিসাবরক্ষক পরিতোষ বড়ুয়া, অডিট:
আরও পড়ুন
বাঁশখালী গন্ডামারায় ১ বৃদ্ধ খুন : অভিযুক্ত আটক

বাঁশখালী গন্ডামারায় ১ বৃদ্ধ খুন : অভিযুক্ত আটক

জসিম তালুকদার জেলা প্রতিনিধি ( চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে লাতু সিকদার বাড়ির মৃত মোক্তার আহমদ সিকদারের পুত্র নুরুল আজিজ সিকদার (৪৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার গণ্ডামারা বাজার গাউছিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম বজলুল হক ( ৬০) । তিনি উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবুল বাশারের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে গাউছিয়া হোটেলে নুরুল আজিজ দোকানিকে চা দিতে বলেন। আগে থেকেই বজলুল হক ওই দোকানে বসা:
আরও পড়ুন
কমলনগরে মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করার অভিযোগ

কমলনগরে মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করার অভিযোগ

আমজাদ হোসেন আমু: লক্ষ্মীপুরের কমলনগরে ফরাশগঞ্জ ফয়েজ-আম আলিম মাদ্রাসার সৃষ্ট অফিস হিসাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ উঠে মাদ্রাসা প্রধান মাওলানা মো.শাহজানের বিরুদ্ধে। একাধিক শিক্ষকরা জানান, মাদ্রাসায় সৃষ্ট অফিস হিসাব সহকারি পদে নিয়োগ দেয়া হবে। কিন্তু মাদ্রাসা প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার নাম, আবেদন তারিখ এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া করছে তা সংক্রান্ত কিছুই অবগত করেননি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে শিক্ষকরা অবগত নন। মাদ্রাসা শিক্ষক কমিটির সদস্য মো.ফারুক হোসেন ও মো. সোলাইনমান বলেন, সৃষ্ট পদে নিয়োগ রেজুলেশন হয়েছে। কবে, কখন, কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মাদ্রাসা প্রধান তাদের অবগত করেনি। নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ সংক্রান্ত তথ্য প্রধান তাদের না:
আরও পড়ুন
নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে একটি প্রাইভেটকারসহ ৭৯২ পিস বিয়ার ও ২০৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী সংবাদ সম্মেলনে করে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে অনির্বাণ চৌধুরী জানান,নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশারের নেতৃত্বে এসআই নঈমুল ইসলাম মোস্তাক অভিযান চালিয়ে সোমবার রাতে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজা থেকে একটি প্রোবক্স গাড়ী থেকে ৭৯২ ক্যান বিয়ারসহ তপন চন্দ্র শীল ও কবীর নামে ২ জনকে আটক করেন। জেলা গোয়েন্দা পুলিশের অপর আরেকটি অভিযানে এসআই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.