কমলনগরে মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করার অভিযোগ
আমজাদ হোসেন আমু: লক্ষ্মীপুরের কমলনগরে ফরাশগঞ্জ ফয়েজ-আম আলিম মাদ্রাসার সৃষ্ট অফিস হিসাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ উঠে মাদ্রাসা প্রধান মাওলানা মো.শাহজানের বিরুদ্ধে। একাধিক শিক্ষকরা জানান, মাদ্রাসায় সৃষ্ট অফিস হিসাব সহকারি পদে নিয়োগ দেয়া হবে। কিন্তু মাদ্রাসা প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার নাম, আবেদন তারিখ এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া করছে তা সংক্রান্ত কিছুই অবগত করেননি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে শিক্ষকরা অবগত নন। মাদ্রাসা শিক্ষক কমিটির সদস্য মো.ফারুক হোসেন ও মো. সোলাইনমান বলেন, সৃষ্ট পদে নিয়োগ রেজুলেশন হয়েছে। কবে, কখন, কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মাদ্রাসা প্রধান তাদের অবগত করেনি। নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ সংক্রান্ত তথ্য প্রধান তাদের না:
