জাতীয়

রামগতিতে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

রামগতিতে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে আনসার ভিডিপি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হল রুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের আয়োজনে লক্ষ্মীপুর রেঞ্জের সহযোগীতায় বাহিনীর সদস্য/সদস্যাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ পরিচালক মোঃ আব্দুল আওয়াল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা জেলা কমান্ডান্ট সঞ্জয় চৌধুরী, । আরো উপস্থিত ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা সহকারী জেলা কমান্ডান্ট মোঃ শাহেদুল:
আরও পড়ুন
বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশুদের সাথে খেলা করার সময় সাঁকো থেকে পানিতে পড়ে ইব্রাহিম মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ২নম্বর ইউনিয়নের আদমখানী গ্রামের লিটন মিয়ার পুত্র। সোমবার (১০ জুলাই) দুপুর ১.টায় ওই এলাকার কালিকা পাড়া জামে মসজিদের পাশে একটি খালের পানিতে ডুবে শিশু ইব্রাহিমের মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান,দুপুর বেলা অন্যান্য শিশুদের সাথে খালপাড়ে খেলা করছিল ওই শিশুটি।সবার অগোচরে খালের উপরে থাকা বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালের পানিতে পড়ে ডুবে যায় শিশু ইব্রাহিম। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত:
আরও পড়ুন
আরও ৮ জেলায় নতুন ডিসি

আরও ৮ জেলায় নতুন ডিসি

জাতীয় নির্বাচনের আগে আরও আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।  মেহেরপুর, শেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন ডিসি নিয়োগ দিয়ে সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. শামীম হাসানকে মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ইমরান আহমেদকে জামালপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপনকে মুন্সীগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে রংপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব রেহেনা আকতারকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহমুদুল হককে নারায়ণগঞ্জ:
আরও পড়ুন
চেয়ারম্যান কাজলের সহধর্মিণী’র  সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা

চেয়ারম্যান কাজলের সহধর্মিণী’র সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের ৮নং বিজবাগ ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল এর সহধর্মিণী শারীরিক ভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ত্রীর সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে  দোয়া চেয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেনো উনার স্ত্রীকে শীঘ্রই পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন।
আরও পড়ুন
ডেঙ্গুর প্রকোপ মুক্ত রাখতে খুবিতে মশক নিধন কার্যক্রম জোরদার

ডেঙ্গুর প্রকোপ মুক্ত রাখতে খুবিতে মশক নিধন কার্যক্রম জোরদার

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি: সারাদেশের ন্যায় খুলনায়ও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে যে সকল জায়গাগুলো মশার উপদ্রব থাকার মত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, উপাচার্যের বাসভবন, ড্রেনসমূহ, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, আবাসিক হলসমূহের আশপাশসহ বিভিন্ন জায়গায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মশাবাহিত এ রোগ প্রতিরোধে আমাদের আরও বেশি সজাগ ও সচেতন:
আরও পড়ুন
রামগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোর হাসানের লাশ উদ্ধার

রামগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোর হাসানের লাশ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোর হাসানের (১৪) লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১০ জুলাই সোমবার দুপুরে উপজেলার ৯ং ভোলাকোট ইউনিয়নের নোয়াপাড়া চৌকিদার বাড়িতে। কিশোর হাসান একই বাড়ির দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে। খবর পেয়ে রামগঞ্জ থানার এস আই মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, গতকাল (৯ জুলাই) সকাল ১১টায় পুকুরে গোসল করে দুপুরের ভাত খেয়ে আবার বাডির কয়েকজনকে নিয়ে পার্শ্ববর্তী মাঠে ফুটবল খেলতে যায়। পরে খেলা শেষে আবার দুপুর ২টায় পুকুরে গোসল করতে আসে। এরপর থেকেই হাসান নিখোঁজ হয়ে যায়। এরপর বহু খোজাখুজি করে হাসানের কোন সন্ধান পাওয়া যায়নি। আজ (১০জুলাই) সোমবার:
আরও পড়ুন
রামগঞ্জে অস্ত্র মামলায় কালু মানিকের ১৪ বছরের কারাদন্ড

রামগঞ্জে অস্ত্র মামলায় কালু মানিকের ১৪ বছরের কারাদন্ড

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় মানিক মিয়া ওরফে কালু মানিক (৪৬) নামে এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। সোমবাব (১০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল না। জামিনে বেরিয়ে সে পলাতক রয়েছে। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মানিক জেলার রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত আরও ৮ টি মামলা রয়েছে। আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, রামগঞ্জ থানা পুলিশ অন্য একটি:
আরও পড়ুন
সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জ প্রতিনিধি, মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় শামীম গাজী (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে। জামালপুরের ডিবি পুলিশ ও বকশীগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে ৯ জুলাই রোববার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা। গাজী শামীম সাধুরপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। শামীম গাজী বকশীগঞ্জ উপজেলার আর্চাকান্দি কবির আলী গাজীর ছেলে। জানা যায়, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ:
আরও পড়ুন
অসহায় ৫০০ প্রবীণকে নির্ভরতার লাঠি উপহার দিল “স্বপ্ন নিয়ে”

অসহায় ৫০০ প্রবীণকে নির্ভরতার লাঠি উপহার দিল “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা রামগতি-কমলনগরের ৫০০ অসহায় বৃদ্ধ কে নির্ভরতার লাঠি উপহার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’ । গ্রাম এলাকার মেঠোপথে বৃদ্ধ মানুষের হাঁটার অনেক কষ্ট। বৃদ্ধ মানুষের হাঁটার সহযোগি হিসেবে লাঠি দরকার হয়, আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের আশেপাশের অস্বচ্ছল প্রবীণ যারা আছেন তারা কোনভাবে গাছের ডাল, বাঁশ বা কিছু একটা কোনমতে লাঠি হিসেবে ব্যবহার করে, আবার অনেক এর পক্ষে তা ব্যবস্থা করাও সম্ভব হয় না, অনেক সময় এই সব বস্তু ব্যবহার করে বৃদ্ধ মানুষগুলো দূর্ঘটনার শিকার হয়। অনেকের পক্ষে হাঁটার সহযোগি হিসেবে একটি ভালো লাঠি কিনে ব্যবহার করা সম্ভব হয় না। তাই লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা রামগতি কমলনগর এর:
আরও পড়ুন
দুর্গাপুরে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

দুর্গাপুরে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে টিসিবির কার্ডধারীদের পরিচয় গোপন করে ভূয়া নামে টিসিবির কার্ড তৈরি ও বিতরণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন ও চেয়ারম্যান শফিকুল আলমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রোববার ৯ ( জুন) উপজেলা নির্বাহী অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন সুবিধাভোগীরা। অনিয়মের কথা অস্বীকার করে ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, কার্ডগুলো আমি নিজে বিতরণ করছি এখানে অনিয়মের সুযোগ নেই। তবে আমি বাইরে আছি বিষয়টি নিয়ে বাড়িতে গিয়ে দেখবো। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের টিসিবির কার্ডধারী চায়না বেগম নামের সাথে মিল রেখে অন্য চায়না বেগমের নামে কার্ড বিতরণ করা হয়েছে। এরকম অনেক সুবিধাভোগীদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.