ইবির মিউজিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পারভেজ-নিরব

শেয়ার

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক অ্যাসোসিয়েশনে’র আগামী এক বছরের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ পারভেজ সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরনবী সরকার নীরব সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, টিএসসির পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. এরশাদুল হক এ কমিটির অনুমোদন দেন।

চার সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- অর্থ সম্পাদক দিপ কুন্ডু ও উপ অর্থ সম্পাদক তূর্য বিশ্বাস।

উল্লেখ্য, ২০১৯ সালের শুরুর দিকে সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.