জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আজরা জেয়া-ডোনাল্ড লু

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আজরা জেয়া-ডোনাল্ড লু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এবং দেশটির দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাক্ষাতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে আজরা জেয়া বলেন, ভিসা পলিসি হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রতিশ্রুতি আছে। সেই:
আরও পড়ুন
নোয়াখালীর সদর আন্ডারচর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীর সদর আন্ডারচর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতন মূলক বিট পুলিশিং সমাবেশ ২০ নং আন্ডার চর ইউনিয়নে ১২ জুলাই অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয় সেনা, অতিরিক্ত পুলিশ সুপার, ( অর্থ প্রশাসন ) নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুধারাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ২০ নং আন্ডার চর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জসিম উদ্দিন ।
আরও পড়ুন
ইবি শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মামলা, নিন্দার ঝড়!

ইবি শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মামলা, নিন্দার ঝড়!

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক সহ মোট ছয়জনের বিরুদ্ধে ইতালি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঝিনাইদহ আদালতে এ মামলা দায়ের করেন শহরের অভিজাত ঝিনুক টাওয়ার আবাসিকের ভাড়াটিয়া সাদিয়া মল্লিক (২৯)। এ ঘটনায় ক্যাম্পাসের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার এজাহার সূত্রে, ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা সহ ছয়জনকে আসামী করা হয়েছে। মামলার বাদীসহ আসামীরা সকলেই ঝিনাইদহের ঝিনুক আবাসিক টাওয়ারের বাসিন্দা। ভিকটিমের স্বামী বিদেশ থাকায় দীর্ঘদিন থেকে:
আরও পড়ুন
ইবিতে বুননের নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে বুননের নবীন বরণ অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যতিক্রমধর্মী সেচ্ছাসেবী সংগঠন বুনন’র নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সভাপতি সৈয়দা শাখিয়া সুলতানা, সাধারণ সম্পাদক সফিকুল আযম ভূঁইয়া আকাশ, সহ- সভাপতি বাসু দেব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাওন ও দপ্তর সম্পাদক নাহিদুর রহমানসহ সংগঠনটির প্রায় শতাধিক নবীন ও প্রবীণ সদস্য উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নবীন সদস্যদেরকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে বরণ করে নেয় সংগঠনটি। এসময় সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা নবীন সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনটির কোষাধ্যক্ষ ফয়সাল মাহমুদ নয়ন ও আলপনা বিষয়ক সম্পাদক:
আরও পড়ুন
খুবির বিদ্যুৎ চাহিদার ৪০ ভাগই মিটবে সৌর বিদ্যুৎ থেকে

খুবির বিদ্যুৎ চাহিদার ৪০ ভাগই মিটবে সৌর বিদ্যুৎ থেকে

তানভীর হাসান তন্ময়;খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনের ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে ১১৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। যা আগামী এক মাসের মধ্যেই উৎপাদনে আসছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিদ্যুৎ বিল পরিশোধের অর্থ হ্রাস পাবে। দেশের লোডশেডিং ও জ্বালানি সংকটের এই সময়ে এমন পরিবেশবান্ধব অর্জনে অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে এ বিশ্ববিদ্যালয়টি। নিজস্ব সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২০২২ সালের জানুয়ারি মাসে সুপার স্টার রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেড এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি এমওইউ স্বাক্ষরিত হয়। যার ব্যয় ধরা হয়েছে এক কোটি নয় লাখ সাতানব্বই হাজার দুইশত ছাপান্ন টাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
ইবি’র দুই বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১৭-১৯ জুলাই

ইবি’র দুই বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১৭-১৯ জুলাই

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, আগামী ১৭ জুলাই বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুলাই রোল নম্বর ১০৫৪৯১ হতে ৩১৪৮৮৬ পর্যন্ত এবং ১৯ জুলাই রোল নম্বর ৩১৪৯০২ হতে ৫৩৮৮০৪ পর্যন্ত সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলার মাঠে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইসিটি সেল সূত্রে, চারুকলা বিভাগের ৩০টি আসনের:
আরও পড়ুন
দিনদুপুরে বসত বাড়িতে হামলা, ভাংচুর, আদালতে মামলা

দিনদুপুরে বসত বাড়িতে হামলা, ভাংচুর, আদালতে মামলা

মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় দিন দুপুরে বসত বাড়িতে হামলা করেছে প্রতি পক্ষ। এ সময় বসত ঘরে ভাংচুর করলে ঘরে থাকা নারী, শিশুসহ ৫জন আহত হয়েছে। পরে এ ঘটনায় পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রে আদালতে মামলা করে ভুক্তভোগি সরোয়ার হোসেন।   মামলার বিবরণে জানা যায়, বাদুরতলা গ্রামের আ. রাজ্জাকের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল সরোয়ারের সঙ্গে। এ বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পরে মধ্যে বিরোধ নিস্পত্তির জন্য একাধিকবার শালিসী বৈঠকও হয়েছিল। কিন্তু আ. রাজ্জাকরা বিরোধ মিমাংসায় রাজি না হয়ে উল্টো সরোয়ারকে বিভিন্ন মামলা হামলা করার হুমকি অব্যহত রাখে। পরে ২২ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজ্জাকসহ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পৃথক পর্নোগ্রাফি ও কপিরাইট মামলায় ২৪ জনের সাজা

লক্ষ্মীপুরে পৃথক পর্নোগ্রাফি ও কপিরাইট মামলায় ২৪ জনের সাজা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক দুইটি পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে সবাইকে কপিরাইট আইনে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- সেলিম হোসেন, মুখলেছুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, রাম কর্মকার, শাহ আলম, মো: মাহিফ আরাফাত, মো: খোকন, রাহাত খান, মো: মাঈনউদ্দিন, মো: বেলাল, মো: সিরাজ, মো: মামুন হোসেনও মো: সিরাজ। অন্য মামলায় দন্ডপ্রাপ্তরা হলেন- মো: জাহিদ হোসেন, জহির আলম ভূইয়া, মো: ইব্রাহিম, রথিন সুর, মো: মেজবাহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, মো::
আরও পড়ুন
বাংলাদেশে ভিসানীতি আরোপের কারণ জানালেন উজরা জেয়া

বাংলাদেশে ভিসানীতি আরোপের কারণ জানালেন উজরা জেয়া

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, বাংলাদেশে সম্পূর্ণ (অ্যাবসোলিউটলি) অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করতেই নতুন ভিসানীতি ঘোষণা করেছে তার দেশ। তিনি বলেন, আমরা মনে করি, এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণতন্ত্রের উন্নতির জন্য তা অপরিহার্য। ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি। পত্রিকাটিকে মঙ্গলবার এ সাক্ষাৎকার দেন উজরা জেয়া। এতে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ সম্পর্কের কথা উঠে আসে। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ সম্পর্কে বলেন, ঢাকা সফরে আমরা সরকারের সঙ্গে অনেক ইস্যুতে আলোচনা করব। এর মধ্যে আছে মানবিক সহযোগিতা ও নির্বাচন প্রক্রিয়া। আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু:
আরও পড়ুন
দেশের সর্ববৃহৎ নৌ ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের সর্ববৃহৎ নৌ ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীর কলাপাড়ায় উদ্বোধন হলো আয়োতনে দেশের সর্ববৃহৎ নৌ ঘাঁটি বানৌজা শের-ই বাংলা। নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত এই ঘাঁটির ৪টি পেট্রোল ক্রাফট ও ৪টি এলসিইউ এর কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১২ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ঘাঁটি অধিনায়ক কমডোর এম মহব্বত আলী এর হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং আনুষ্ঠানিক নামফলক উন্মোচন করেন। দেশের দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই বাংলা ঘাঁটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌসদস্যদের প্রশিক্ষণ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ডে নির্মিত ৪টি পেট্রোল ক্রাফট:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.