জাতীয়

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করুন: শেখ হাসিনা

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করুন: শেখ হাসিনা

ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে ব্যবসায়ী সম্মেলন’-এ প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সরকারপ্রধান ব্যবসায়ীদের উদ্ভাবনী ধারণা কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে নতুন বাজার ও পণ্য খুঁজে বের করার অনুরোধ জানান। তিনি বলেন, এ জন্য সরকার সর্বদা আপনাদের পাশে থাকবে। শেখ হাসিনা বলেন, ব্যবসায়ীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা সব সময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবি। রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সরকার সবাইকে সুযোগ দিয়েছে যা, দেশের মানুষের জন্য কল্যাণকর। সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী:
আরও পড়ুন
ইবি’র লণ্ঠনের নেতৃত্বে সৌরভ-মরিয়ম

ইবি’র লণ্ঠনের নেতৃত্বে সৌরভ-মরিয়ম

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন লণ্ঠনের নতুন কমিটি গঠণ করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াশিরুল কবির সৌরভ সভাপতি ও সমাজ কল্যাণ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মরিয়ম বেগম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন। শনিবার (১৫ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজানান মন্ডল, সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান ও সাধারন সম্পাদক ইয়াশিরুল কবির সৌরভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মোর্শেদ, সহ-সাধারণ সম্পাদক শাপলা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক রাকিব হাসান, প্রচার সম্পাদক ইমরান হোসেন, দপ্তর:
আরও পড়ুন
ক্যাপ কুষ্টিয়া জোনের নেতৃত্বে রাবেয়া-ফারুক

ক্যাপ কুষ্টিয়া জোনের নেতৃত্বে রাবেয়া-ফারুক

ইবি সংবাদদাতা: ক্যান্সার সচেতনতা বিষয়ক সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ) এর কুষ্টিয়া জোনের ২০২৩-২৪ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাবেয়া খাতুন সভাপতি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফারুক আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।বৃহস্পতিবার (১৩ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডা. সাইফুল ইসলাম মুসা ও সাধারণ সম্পাদক ফারজানা আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যরা হলেন- কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিদওয়ানুল হক সাকিন, দপ্তর সম্পাদক শাহরিয়ার নাফিজ, সহ-দপ্তর:
আরও পড়ুন
ফের বহিষ্কার ইবির কাব্য

ফের বহিষ্কার ইবির কাব্য

ইবি সংবাদদাতা: মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যকে দ্বিতীয় বারের মতো সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে তার অপর দুই সহযোগী আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক আরমান এবং সালমান আজিজকেও সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় মেডিকেল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যসহ তার অপর দুই সহযোগীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ সভায় উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি তদন্ত কমিটি গঠন করলে:
আরও পড়ুন
গাজীপুরে পুলিশের ব্যাপক রদবদল

গাজীপুরে পুলিশের ব্যাপক রদবদল

বাবুল খান, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তাকে একযোগে জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পে রদবদল করা হয়েছে। নিয়মিত রুটিন হিসেবে তাদেরকে বদলি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম জানান, ওই পাঁচ থানার ৩০ জন উপ-পরিদর্শক (এসআই) এবং ২২ জন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) রদবদল করা হয়েছে। এছাড়া একজন এসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে, পুলিশ সুপার কার্যালয়ের একজন এসআই এবং পুলিশ লাইনের ৩ জনকে থানায় পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে:
আরও পড়ুন
ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ১ বছরের বহিষ্কার

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ১ বছরের বহিষ্কার

ইবি সংবাদদাতা: দেশব্যাপী আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরাসহ চার সহযোগীকে এক বছরের জন্য বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ১১টায় ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় ফুলপরি নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্টের প্রতিবেদনের আলোকে বিশ্বিবদ্যালয়ের স্টুডেন্টস কোর্ড অব কন্ডাক্ট-১৯৮৭ এর পার্ট-২ ধারা-৮ মোতাবেক সর্বোচ্চ শাস্তি এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ:
আরও পড়ুন
বিয়ের আলোকসজ্জা করতে গিয়ে প্রাণ হারাল বর

বিয়ের আলোকসজ্জা করতে গিয়ে প্রাণ হারাল বর

বরিশালের গৌরনদীতে বিয়েবাড়িতে আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বপন দে (৩২) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন।  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন উপজেলার বার্থী গ্রামের মৃত দীপক দের ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। জানা যায়, শুক্রবার রাতে স্বপনের সঙ্গে একই উপজেলার বিল্বগ্রাম এলাকার সঞ্জয় করের কন্যা কথা করের (২৫) সামাজিকভাবে বিয়ের দিন ধার্য ছিল। বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান শুক্রবার বিকালে বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে ৯টি মাইক্রোবাসযোগে ৮০ বরযাত্রী যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নিহতের ছোটভাই শয়ন দে বলেন, ৬টার দিকে আমাদের বাড়িতে আলোকসজ্জার দুটি মরিচবাতিতে:
আরও পড়ুন
জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৪ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় হলের মোট ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। এর মধ্যে চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা গেছে। জানা যায়, গত বুধবার (১২ জুলাই) ইতিহাস বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র কাজী মহিউদ্দীন মিরাজ ও তার বান্ধবী বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় ইংরেজি বিভাগের ৫১তম:
আরও পড়ুন
রাজশাহীতে পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

রাজশাহীতে পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলা চত্বরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের এরশাদ আলীর মেয়ে হিরা খাতুন (২৪) ও তার ভাতিজি মেঘা খাতুন (৮)। স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ জুন) সকালে মেঘা পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। তাকে বাঁচাতে গেলে তার ফুফু হিরা খাতুনও পড়ে যান। এতে পুকুরের পানিতে ডুবে দুইজনেরই মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ:
আরও পড়ুন
রায়পুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল স্মরণে দোয়া মাহফিল

রায়পুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল স্মরণে দোয়া মাহফিল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে লক্ষ্মীপুরের রায়পুরে কুরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তার কর্মের ওপর আলোচনা করা হয়েছে। পরে ওই মাদ্রাসাও এতিমখানার শতাধিক এতিম শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার সময় দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রতিনিধি তাবারক হোসেন আজাদ এবং উপজেলা স্বজন সমাবেশের ব্যবস্থাপনায় রায়পুর শহরের পীর বাড়ীর মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা শামিম হোসেন  দোয়া পরিবেশন করেন। এ সময় প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালি, স্বজন সমাবেশের আহবায়ক প্রভাষক এমরান হোসেন খন্দকার, সদস্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.