রামগঞ্জে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আল-ফারুক নামের একটি প্রাইভেট হসপিটালের গাফিলতি ও ভুল চিকিৎসায় নাজমা খাতুন (৩৫) নামের এক প্রসূতি ও নবজাতক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি ভুল চিকিৎসার কারণে তাদের মৃত্য হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে চিকিৎসকের শাস্তি দাবী করে হাসপাতাল ঘেরাও করেন নিহতের আত্মীয় স্বজনেরা। মৃত নাজমা খাতুন রামগঞ্জ পৌর জগৎপুর কোয়াজি বাড়ীর প্রবাসী আসাদ উল্যার স্ত্রী ও তিন সস্তানের জননী। নিহতের স্বজনরা জানান, নাজমা খাতুন রামগঞ্জ আল ফারুক হসপিটালের চিকিৎসক ফারজানা তালুকদার ন্যান্সির কাছে নিয়মিত চিকিৎসা নিতেন। সম্পতি হসপিটালে এসে চিকিৎসককে তার স্বাস্থ্যগত সমস্যার কথা জানালে চিকিৎসক ন্যান্সি ব্যাথা কমার ইঞ্জেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে:
