জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে। এছাড়া একই সময়ের মধ্যেই বিদ্যালয়গুলোর সব বার্ষিক পরীক্ষাও শেষ করতে হবে।
আরও পড়ুন
ফরিদপুরে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত রিক্সাসহ হত্যাকারী গ্রেফতার

ফরিদপুরে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত রিক্সাসহ হত্যাকারী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে ব্যাটারী চালিত অটোরিক্সা চালক রবিন কে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যাকারী নাঈম খান কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে এই তথ্য নিশ্চিত করা হয়।জানা যায়, আসামী নাঈম খান সদরপুর উপজেলার মীরের ডাঙ্গী গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে। এই ঘটনায় ছিনতাই হওয়া রিক্সাসহ অপর একজন কে আটক করা হয়। সংবাদ সম্মেলেনে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম জানান, গত ১৫ই জুলাই জেলার সদর উপজেলার কোতয়ালী থানাধীন গজারিয়া পাটপাশা ব্রীজের নিকট মেহেগুনি বাগানের ভিতর থেকে গলায় গামছা পেচানো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া:
আরও পড়ুন
ইবির শারীরিক শিক্ষা বিভাগের ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতি ১৫ শতাংশ

ইবির শারীরিক শিক্ষা বিভাগের ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতি ১৫ শতাংশ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ জুলাই দুই দিনব্যাপী সকাল ১০টা হতে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১০৭ জন। যা মোট আবেদনকারীর ১৫.৩৭ শতাংশ। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগটিতে ভর্তির জন্য ২৫টি আসনের বিপরীতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আবেদন করেছিল ৬৯৬ জন। মঙ্গলবার (১৮ জুলাই) প্রথম দিনে রোল নম্বর ১০৫৪৯১ হতে ৩১৪৮৮৬ পর্যন্ত ৩০০ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন:
আরও পড়ুন
বাবার ফেসবুক একাউন্ট উদ্ধারের নেশায় সাইবার বিশেষজ্ঞ হয়ে উঠেন নাঈম

বাবার ফেসবুক একাউন্ট উদ্ধারের নেশায় সাইবার বিশেষজ্ঞ হয়ে উঠেন নাঈম

পঞ্চম শ্রেণিতে পড়াবস্থায় নিজের জন্মদিনেই বাবার ফেসবুক একাউন্ট নষ্ট হয়ে যায়। তা রীতিমতো দুশ্চিন্তা আর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় নাঈমের৷ বাবার একাউন্টে সংরক্ষণে ছিল হাজারো গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু অনেক চেষ্টাতেই ব্যর্থ হন নাঈ। একাউন্ট উদ্ধার না হওয়াতে বাবার দুশ্চিন্তা মুখ তাকেও ভাবিয়ে তোলে। সেই থেকে সাইবার যুদ্ধে পা রাখা তার। জেদ চাপে আইডি রিকভারের নেশা। তখন সে ভাবলো, আজ আমার বাবার সাথে এমন হয়েছে কাল অন্য জনের সঙ্গে হতেও পারে। আর সে জন্যই তার ইচ্ছে জাগে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার। কিছু দিনের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হন বাবার একাউন্টটি। 'সে ঘটনার পর থেকে ২০১৫ সালে সাইবার নিরাপত্তা নিয়ে:
আরও পড়ুন
রূপকল্প-২০৪১ ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা-সুভাষ চন্দ্র হাওলাদার

রূপকল্প-২০৪১ ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা-সুভাষ চন্দ্র হাওলাদার

মইনুল আবেদিন খান,বরগুনা জেলা প্রতিনিধি: “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় বরগুনা-০২(পাথরঘাটা-ব­ামনা-বেতাগী) হবে সারা বাংলাদেশের মধ্যে রোল মডেল। স্মার্ট বাংলাদেশের রূপকল্প-২০৪১ অনুযায়ী বদলে যাবে উপকূলীয় এই জনপদ। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বরগুনা হবে স্মার্ট বরগুনা।” বরগুনা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এমনটাই বললেন বরগুনা-০২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। বুধবার(১৯ জুলাই) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব গণসংযোগ ও স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা:
আরও পড়ুন
নোয়াখালী উপকূলে আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ

নোয়াখালী উপকূলে আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিচ্ছিন্ন দ্বীপ উডিরচর-চরবালুয়ার সঙ্গে মূল ভূখন্ডের যোগাযোগ স্থাপনে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ক্রস ড্যাম প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দের বন্যা বইছে সমগ্র উপকূলজুড়ে। মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র হতে প্রায় ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধারসহ নানা উন্নয়ন মাথায় রেখে ৫৮৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন দেন। রাতে উপকূলীয় এলাকা কোম্পানীগঞ্জের চরএলাহীতে গিয়ে দেখা যায় ঢাকঢোল পিটিয়ে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে নদীভাঙা অসহায় লোকজন। আর এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, উপকূলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। নদী:
আরও পড়ুন
সন্ত্রাস বিরোধী আইনে খুবির সাবেক দুই শিক্ষার্থীকে ১০ বছরের কারাদণ্ড

সন্ত্রাস বিরোধী আইনে খুবির সাবেক দুই শিক্ষার্থীকে ১০ বছরের কারাদণ্ড

তানভীর হাসান তন্ময়;খুবি প্রতিনিধি: সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে তিন ধারায় ১০ বছর, ৭ বছর ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন খুলনার আদালত। গতকাল মঙ্গলবার খুলনার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার এই রায় দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শওকত আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সাবেক ছাত্র নূর মোহাম্মদ অনিক (২৫) ও পরিসংখ্যান ডিসিপ্লিনের সাবেক ছাত্র মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাফি (২৪)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরীর গল্লামারী এলাকা:
আরও পড়ুন
ইবির ‘ডি’ ইউনিটের মৌখিক পরীক্ষা ৩০ জুলাই থেকে ০১ আগস্ট

ইবির ‘ডি’ ইউনিটের মৌখিক পরীক্ষা ৩০ জুলাই থেকে ০১ আগস্ট

ইবি সংবাদদাতা: সমন্বিত গুচ্ছ পদ্ধতির বাহিরে নিজস্ব পদ্ধতিতে অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩০ জুলাই থেকে ০১ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন (সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা) অনুষদ ভবনের ৪র্থ তলায় ‘ডি’ ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে, গত ০৫ জুন প্রকাশিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩২০টি আসনের জন্য ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের (মেধাক্রমানুসারে) সাক্ষাৎকার আগামী ৩০ জুলাই থেকে ০১ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন অনুষদ ভবনের ৪র্থ:
আরও পড়ুন
বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বকশীগঞ্জ প্রতিনিধি, মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জের বাঁশকান্দা গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বুধবার সকাল সাড়ে ১১ বকশীগঞ্জ-জামালপুর মহা সড়কে ৫ শতাধিক নারী পুরুষ মানববন্ধনো অংশ নেন। বকশীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে মাদক বিরোধীরা বক্তব্য রাখেন। মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বাশকান্দার মাদক ব্যবসায়ী আশরাফ আলী প্রভাতুকে গ্রেফতারের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন জানকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদ, সাইফুল ইসলাম লেবু, সোহেল রানা,রাসেল রাকিব ও সেলিনা বেগম।
আরও পড়ুন
ইবিতে সাতক্ষীরা জেলাকল্যাণের নেতৃত্বে সোহান-রাকিব

ইবিতে সাতক্ষীরা জেলাকল্যাণের নেতৃত্বে সোহান-রাকিব

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সোহান সভাপতি ও বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এই দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন সংগঠটির উপদেষ্টা অধ্যাপক ড. মিজানূর রহমান। অনুষ্ঠানে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি তারিক সাইমুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.