জাতীয়

ঝালকাঠিতে বাস ডোবায় পড়ে ১৬ জন নিহত

ঝালকাঠিতে বাস ডোবায় পড়ে ১৬ জন নিহত

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে বরিশাল-খুলনা মহাসড়কের একাটি যাত্রীবাহী বাস ডোবায় পড়ে ১৬ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযানে কাজে করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ পুলিশ প্রশাসন ও স্থানীরা। শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে বাসটি উল্টে ডোবায় পড়ে যায়। বাসে যাত্রী ছিল ৪০ জন।এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও দুইজন শিশু ছিল। উদ্ধার অভিযান এখনও চলছে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো, মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)। মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, দুপুরে তারা পদ্মা নদীতে গোসলে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনা শোনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে যায়। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে ডুবুরিদের দুটি ইউনিট কাজ করছে। বিকেল পর্যন্ত তাদের উদ্ধার করা:
আরও পড়ুন
বিদেশিরা নিজেদেরকে বাংলাদেশের সম্রাট ভাবেন : পররাষ্ট্রমন্ত্রী

বিদেশিরা নিজেদেরকে বাংলাদেশের সম্রাট ভাবেন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান। আজ দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতেও আহ্বান জানান মোমেন। তিনি আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো- সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেশনের ধারে কাছেও নেই। পৃথিবীর আর কোথাও অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে গ্রেপ্তার বিএনপির ১৪ নেতা-কর্মী

লক্ষ্মীপুরে গ্রেপ্তার বিএনপির ১৪ নেতা-কর্মী

পুলিশের ওপর হামলা ও নাশকতার দুই মামলায় লক্ষ্মীপুরে বিএনপির ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ১৪ নেতা–কর্মীদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. মনির হোসেন (৩৯), আব্দুল মোমিন (৩০), মো. মোতালেব (২৫), ফারুক হোসেন (৪০), ফজলুল করিম (৩৫), ইসমাইল হোসেন (৪০) ও বাবুল হোসেন (৩০)। গতকাল রাতে শহরে বিএনপির শীর্ষ নেতাদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। যদিও তাঁদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। লক্ষ্মীপুর সদর থানার (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত ১৪ জনকে:
আরও পড়ুন
১০০ বছরের মধ্যে উষ্ণতম মাস হতে চলেছে জুলাই!‌

১০০ বছরের মধ্যে উষ্ণতম মাস হতে চলেছে জুলাই!‌

এক শ’ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাসের তকমা পেতে পারে ২০২৩ সালের জুলাই মাস। গত কয়েক দিনে ইউরোপের দেশগুলোতে তাপমাত্রার একাধিক রেকর্ড ভেঙেছে। প্রবল গরম পড়েছে আমেরিকা ও চীনেও। সব মিলিয়ে নাসার বিজ্ঞানীদের আশঙ্কা, এক শতাব্দীর উষ্ণতম মাস হতে চলেছে চলতি জুলাই। শতাব্দীর পরিবর্তে হাজার বছরেরও রেকর্ড গড়তে পারে ২০২৩ সালের জুলাই মাস। নাসার আবহাওয়া বিশেষজ্ঞ গ্যাভিন শিমিডট বলেন, “বিশ্বজুড়েই জলবায়ুর ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। আমেরিকা, ইউরোপ, চীন-সব দেশেই একই সময়ে তাপপ্রবাহ চলছে। এত দিনের যাবতীয় রেকর্ড ভেঙে প্রবল গরমে ভুগছে দেশগুলো। তবে গরম বেড়ে যাওয়ার কারণ হিসেবে শুধু এল নিনোকে দায়ী করলে চলবে না। আচমকাই এমন একটা পরিস্থিতি তৈরি:
আরও পড়ুন
দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম

দেশের বাজারে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭৮ টাকা। নতুন এই দর আগামীকাল শুক্রবার (২১ জুলাই) থেকেই কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ জুলাই) নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে সবশেষ গত ৭ জুন স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস। ওই সময় ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৯৮ হাজার ৪৪৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮০:
আরও পড়ুন
রামগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে অবরুদ্ধে করে রেখেছে প্রভাবশালী মহল

রামগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে অবরুদ্ধে করে রেখেছে প্রভাবশালী মহল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নে আনন্দিপুর মিজি বাড়িতে ২বাক ও বুদ্ধীপ্রতিবন্ধী পরিবারসহ ৩ পরিবারের ১৮/২০ জনের চলাচলের পথে প্রচীর নির্মাণ করে লোহার এঙ্গেল বেড়া দিয়ে স্থানীয় চেয়ারম্যান জাহিদ মির্জার সেল্টার নিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী প্রবাসী আবদুর রহিম ও তার ভাড়াটিয়া লোকজন। এতে দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে আনন্দিপুর গ্রামের ওই তিন প্রতিবন্ধী পরিবার। ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জমি সংক্রান্ত জটিলতার অজুহাত দেখিয়ে ৩ টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটিতে প্রাচীর নির্মাণ করে লোহার এঙ্গেল দিয়ে পুরো পথ বন্ধ করে দিয়েছেন। এতে:
আরও পড়ুন
বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ফের প্রজ্ঞাপন

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ফের প্রজ্ঞাপন

আবরার ফাহাদ হত্যার ঘটনার পর উত্তাল বুয়েটে ২০১৯ সালে শিক্ষার্থীদের রাজনীতিতে অংশ না নিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রতিষ্ঠানটির দুজনের পদ পাওয়া নিয়ে সমালোচনার মুখে আবারও একই বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে বুয়েট প্রশাসন। প্রজ্ঞাপনে ক্যাম্পাসের ভেতরে বা বাইরে শিক্ষার্থীদের কেউ রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পোস্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে বুধবার (১৯ জুলাই) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে। ২০১৯ সালের ১৬ নভেম্বর (আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর) একই প্রজ্ঞাপন দিয়েছিল বুয়েট কর্তৃপক্ষ। সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বুয়েটের বর্তমান:
আরও পড়ুন
হিজরি বর্ষের গণনা শুরু হয়েছিল যেভাবে

হিজরি বর্ষের গণনা শুরু হয়েছিল যেভাবে

হিজরি সন ১৪৪৫ আমাদের দোরগোড়ায়। বিভিন্ন কারণে হিজরি সনের হিসাব রাখা মুসলমানদের কর্তব্য। একাধিক আবশ্যিক ইবাদত চাঁদের হিসাবের সাথে সম্পৃক্ত। তাই একদল মুসলমানকে সব সময় চাঁদের হিসাবের দিন-তারিখ আবশ্যিকভাবে গুনে রাখতে হবে। হিসাবটি কেউ না রাখলে সবাই গুনাহগার হবে। হিজরি সন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রা:-এর আমলে চালু হয়। এর প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়, বসরার গভর্নর আবু মুসা আশআরি রা: ওমরের কাছে এক পত্রে লেখেন, ‘হে আমিরুল মুমিনিন, আমাদের কাছে বহু পত্র আসে, যাতে তারিখ লেখা থাকে শাবান। কিন্তু তা চলমান বছরের, নাকি অতীতের—আমরা বুঝতে পারি না। তারপর ওমর রা: সমস্যা সমাধানের উদ্যোগ নেন। (ইবনুল আসির, আল-কামিল ফিত-তারিখ: ১:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে  সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, এ্যানিসহ আসামি চার হাজার

লক্ষ্মীপুরে সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, এ্যানিসহ আসামি চার হাজার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় সদর থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। এর মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে এবং পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় অপর মামলাটি দায়ের হয়েছে। জেলা বিএনপি আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ২ মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (১৯ জুলাই) রাতে সদর থানা পুলিশের এসআই আনিছুর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় জেলা বিএনপির আহবায়ক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.