নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ নিহত ৩
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগরে মুরগীবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুর উপজেলার পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)। তারা তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দুইজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে:
