মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১১ ট্রলার ডুবি

শেয়ার

ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১১টি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে মনপুরায় সাতটি ও দৌলতখানে চারটি ট্রলার ডুবেছে। তবে এসব ট্রলার ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ট্রলারগুলো উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড চেষ্টা চালাচ্ছে।

জানা যায়, দুপুরে জেলেরা মেঘনায় মাছ শিকার করছিলেন। এসময় ঝড় উঠলে একে একে ১১টি ট্রলার ডুবে যায়। পরে অন্য জেলেরা দুর্ঘটনা কবলিত ১১ ট্রলারের মাঝি-মাল্লা ও জেলেদের উদ্ধার করে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনা ঘটলেও কেউ নিখোঁজ নেই। দুর্ঘটনা কবলিত ট্রলারগুলো উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.