রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে গাঁজার বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে নগরীর দামকুড়া থানার আলমগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি কার্গো ট্রাকে তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার গোপিমাথপুর গ্রামের আসলাম কাজীর ছেলে মোস্তাইন কাজী (২৭), এই মাঝিগাতী গ্রামের সাফায়েত মোল্লার ছেলে রিপন মোল্লা (২২) ও একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ওমর ফারুক শেখ (২২)। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আলমগঞ্জে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় একটি কার্গো:
