জাতীয়

রামগঞ্জে ফুটবল খেলার মাঠে সংঘর্ষ আহত-৮

রামগঞ্জে ফুটবল খেলার মাঠে সংঘর্ষ আহত-৮

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া দ্বীনিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালে রামগঞ্জ থানা পুরিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাম্মপাড়া দ্বীনিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুবসমাজ। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইসমাইল একাদশ ও তারেক একাদশ অংশগ্রহন করে। খেলা চলাকালে স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেনের:
আরও পড়ুন
নরসিংদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৬, আহত ১৪

নরসিংদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৬, আহত ১৪

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ৯জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৬সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী ও ইটাখোলা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. ইলিয়াস। নিহতরা হলেন, মাইক্রোবাসের ড্রাইভার, নারায়ণগঞ্জের শ্রী সাগর চন্দ্র (৩২), চাঁদপুর জেলার মতলবের ইজাদুল হক (৫০) ও তার ছেলে মোত্তাকিম (১৭)।তারা উভয়েই মাইক্রোবাসের যাত্রী। এঘটনায় আহত ৯জনকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। একইদিনে:
আরও পড়ুন
বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাহিম হাসান নামে শিশু মারা গেছে। ফাহিম হাসান (৭) ধানুয়া উত্তর পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায় বকশীগঞ্জের ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে ফাহিম হাসান সকালে নিখোঁজ হয়। পরে স্থানীয় একটি পুকুরে ফাহিম হাসানের লাশ পাওয়া যায়। এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।
আরও পড়ুন
শিক্ষা কর্মকর্তার ৮০ শতাংশ পদে নিয়োগ পাবেন প্রাথমিকের শিক্ষকরা

শিক্ষা কর্মকর্তার ৮০ শতাংশ পদে নিয়োগ পাবেন প্রাথমিকের শিক্ষকরা

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এইউইও) ৮০ শতাংশ পদে বিভাগীয় প্রার্থী হিসেবে নিয়োগ পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা। এ পদে সরাসরি নিয়োগ পেতে বিভাগীয় প্রার্থী হিসেবে ৪৫ বছর বয়স পর্যন্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন। গত বুধবার প্রাথমিকে শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগের নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে। নিয়োগ বিধিমালায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদে নিয়োগ নিয়ে বলা হয়েছে, সরাসরি নিয়োগের মাধ্যমে এ পদটি পূরণ হবে। তবে ৮০ শতাংশ পদ বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। আর ২০ শতাংশ পদ উন্মুক্ত প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি:
আরও পড়ুন
একাদশে ভর্তি : দ্বিতীয় ধাপের ফল আজ

একাদশে ভর্তি : দ্বিতীয় ধাপের ফল আজ

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল আজ রাতে প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রথম পর্যায়ের আবেদনের মাইগ্রেশনও প্রকাশ করা হবে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশের কথা রয়েছে। এর আগে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত এ ধাপে আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা। ফল প্রকাশের পর দ্বিতীয় দফায় যারা নির্বাচিত হবেন তারা ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফিয়ের ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। তবে, মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। দ্বিতীয় ধাপে কলেজে মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীরা তৃতীয় ধাপে আবেদনের:
আরও পড়ুন
৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা:
আরও পড়ুন
অন্যরকম পথচলার শুরু: মুনজেরিন শহীদ

অন্যরকম পথচলার শুরু: মুনজেরিন শহীদ

বিয়ে করেছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহিদ। আজ শুক্রবার রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মানের সঙ্গে স্কুলটির ইংরেজি শিক্ষক মুনজেরিনের আকদ সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরা। সামাজিক মাধ্যমে মুনজেরিন জানিয়েছেন তার অন্যরকম পথচলার শুরু হলো। মুনজেরিন নিজের বিয়ের মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন। সেখানে উঠে এসেছে আয়মান সাদিকের সঙ্গে তার বিয়ের মুহূর্ত। এসময় আয়মান-মুনজেরিন দুজনকেই দেখা গেছে হাস্যোজ্জ্বল। ক্যাপশনে মুনজেরিন লিখেছেন, একটা অন্যরকম বিকেল। একটা অন্যরকম পথচলার শুরু। মুনজেরিন শহীদ এর আগে নিজের ফেসবুকে বিয়ের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে বর-কনে সাজে হাস্যোজ্জ্বলভাবে ধরা দিয়েছেন তারা। ক্যাপশনে টেন মিনিট:
আরও পড়ুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

দেশের আকাশে আজ কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী রোববার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মহানবী ইসলামের শেষ নবী হিসেবে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকালও করেন। একটা সময় গোটা আরব জাহান ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ:
আরও পড়ুন
আদালতে মামলা করে বিপাকে বাদী, রামগঞ্জে শিক্ষককে পিটিয়ে হত্যার চেষ্টা

আদালতে মামলা করে বিপাকে বাদী, রামগঞ্জে শিক্ষককে পিটিয়ে হত্যার চেষ্টা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জে সম্পত্তি আক্তার হোসেন নামের এক সহকারী শিক্ষক আদালতে মামলা করায় আসামীরা তাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ পৌরসভার টামটা গ্রামের ছায়েদ আলী মাষ্টার বাড়ির সামনে। সৃষ্ট ঘটনায় স্থানীয় লোকজন তাৎক্ষনিক ৯৯৯ কল দিলে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষক আক্তার হোসেনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। সৃষ্ট ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষক উপজেলার লামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও টামটা শেখের বাড়ির মোঃ আমির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আক্তার হোসেন সম্পত্তি সংক্রান্ত বিরোধের:
আরও পড়ুন
জমির মালিককে হয়রানি,মামলা ছাড়াই ৪ জনকে আটক করল পুলিশ 

জমির মালিককে হয়রানি,মামলা ছাড়াই ৪ জনকে আটক করল পুলিশ 

প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের তালাইকুন্দুলিয়া গ্রামে মামলা ছাড়াই কৃষি জমি থেকে কামলাসহ চারজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী জমির মালিক মো. বুলবুলের অভিযোগ, স্থানীয় দুই দালালের উস্কানিতে প্রভাবিত হয়ে কাকনহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল করিম তাদেরকে তুলে নিয়ে যান। ছেড়ে দেওয়ার শর্তে অর্থ দাবি করেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ দিকে তালাইকুন্দুলিয়া গ্রামে বসতভিটার পাশের জমিতে কাজ করার সময় তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। আটকৃতরা হলেন- তালাইকুন্দলিয়া গ্রামের ভুক্তভোগী মো. বুলবুলের ছেলে মো. রনি (১৮), একই গ্রামের কামরুল হোসেনের ছেলে মো. ইউসুফ (২৫), পার্শ্ববর্তী জয়রামপুর গ্রামের মো. ফরিদুল ইসলাম (৪৫) ও কাশিমপুর গ্রামের মো. হাবিব (২০)। এ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.