জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রবিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রবিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আগামী রবিবার (১৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য বছরের মতো এবারও প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করে আগামী ২২ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ভুক্ত অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে সাফল্য ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করবেন। পাশাপাশি, বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক সংকট, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়গুলো তার বক্তব্যে উঠে আসবে।
আরও পড়ুন
আন্তর্জাতিক সাহিত্য সাংস্কৃতিক ও গুণীজন সংবর্ধনা পেল কবি ও গীতিকার আলমগীর হোসেন

আন্তর্জাতিক সাহিত্য সাংস্কৃতিক ও গুণীজন সংবর্ধনা পেল কবি ও গীতিকার আলমগীর হোসেন

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ কচিকাঁচা মিলনায়তন সেগুন বাগিচা ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে মাটির সুর সাহিত্য সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য সাংস্কৃতিক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। কবিতা ও গান রচনায় বিশেষ অবদান রাখায় নোয়াখালীর কৃতি সন্তান কবি ও গীতিকার হিসেবে কবি আলমগীর হোসেন কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। তিনি একজন ভূমি সহকারী কর্মকর্তা এবং নোয়াখাইল্লা সনেটের প্রবক্তা ।
আরও পড়ুন
মাদক সেবনের অভিযোগে খুবির চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

মাদক সেবনের অভিযোগে খুবির চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

তানভীর হাসান তন্ময়:খুবি প্রতিনিধি: মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, ১০ হাজার টাকা জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও তার টিম ক্যাম্পাস সংলগ্ন কয়েকটি মেসে অভিযান পরিচলানা করেন। অভিযানে চার শিক্ষার্থী মাদকসেবনরত অবস্থায় ধরা পড়েন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক সূত্রে জানা গেছে, অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে তিন টার্ম (সেমিস্টার) বহিষ্কার ও দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একইসাথে তাদরেকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারন দর্শানো নোটিশের জবাব অভিভাবকদের সাথে নিয়ে দিতে বলা হয়েছে। শাস্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
তজুমদ্দিনে সম্পত্তি নিয়ে ছেলের হামলায় পিতা-মাতা গুরুতর আহত

তজুমদ্দিনে সম্পত্তি নিয়ে ছেলের হামলায় পিতা-মাতা গুরুতর আহত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় পিতা-মাতার উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এঘটনায় পিতা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহতদেরকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চাচড়া ইউনয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কালাম (৭০)। তার ছেলে রিয়াজ উদ্দিন (৩৭) তার পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। সে সময় ঢাকায় ব্যবসা করার জন্য পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা হওলাত নেয়। পরবর্তীতে পিতা তার টাকা ফেরত চাইলে ছেলে রিয়াজ বিভিন্ন তালবাহানা শুরু করেন। পাওনা টাকা ও জমিজমা নিয়ে পিতা-পুত্রের মধ্যে বিরোধ চলছিলো:
আরও পড়ুন
নোয়াখালীতে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ, কাজ বন্ধ করল জেলা প্রশাসন 

নোয়াখালীতে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ, কাজ বন্ধ করল জেলা প্রশাসন 

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর মাইজদীতে হকার্স মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের নামে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যামান আদালতের একটি টিম ঘটনাস্থল সুপার মার্কেটের পশ্চিম পাশে পরিদর্শন করেন এবং এসময় অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। নিমার্ণ কাজের শ্রমিকদের এসময় কাজ বন্ধ করার জন্য নির্দেশ ভ্রাম্যমান আদালত।জানা গেছে, প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে জেলা শহরের প্রাণ কেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড প্রধান সড়কের পূর্ব পাশে গণপূর্তের খালি জায়গায় অবৈধভাবে জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে। এসময় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট:
আরও পড়ুন
রায়পুরে এলএম স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরে এলএম স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিুল ইসলাম বাঙ্গালী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মোরশেদুল ইসলাম, ইকরাম হোসেন মুকুল পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকরা। এসময় বক্তরা বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীর নৈতিক উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রান্তিক মূল্যায়ণপত্র অভিাবকদের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
এনআইডি পেলেও ভোট দিতে পারবেন না যারা

এনআইডি পেলেও ভোট দিতে পারবেন না যারা

আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেজন্য ভোটার তালিকা হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের জানুয়ারিতে যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে তাদের অনেকেই নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হচ্ছেন। তবে অনেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেলেও ভোট দিতে পারবেন না। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এর মধ্যে যারা নতুন ভোটার হওয়ার আবেদন করেননি তারা পরবর্তীতে আবেদন করলে এনআইডি কার্ড পাবেন। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। সর্বশেষ ২০২২ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫:
আরও পড়ুন
রামগঞ্জে চোখে মরিচের গুড়ো ও ছুরির আঘাত করে অটো রিক্সা ছিনতাই

রামগঞ্জে চোখে মরিচের গুড়ো ও ছুরির আঘাত করে অটো রিক্সা ছিনতাই

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে রিপন হোসেন নামের এক রিক্সা চালকের চোখে মুখে মরিচের গুড়ো ছিটিয়ে এবং ছুরি আঘাত করে অটোরিক্সা ছিনতাই ও সাথে থাকা মোবাইল, নগদ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর স্থনীয়রা রিপনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালের চিকিৎসক ডাক্তার আমির ফয়সাল প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। ঘটনাটি বৃহস্পতিবার, (১৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫ টার পৌরসভার দক্ষিণ আঙ্গারপাড়া চেরাগ আলী রোডে এঘটনা ঘটে। অটোচালক রিপন পৌর কাজেরখীল ওয়ার্ডের মনির উদ্দিন ব্যাপারী বাড়ির আব্দুল কাদেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা যাত্রী সেজে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অটোরিক্সা ভাড়া নিয়ে দক্ষিন:
আরও পড়ুন
 সোনাইমুড়ীতে  আলহাজ্ব জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ

 সোনাইমুড়ীতে  আলহাজ্ব জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্চাচনকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ীর প্রত্যন্ত অন্ঞলে নৌকার পক্ষে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারি নোয়াখালীর কৃতি সন্তান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বার বার দরকার শেখ হাসিনার সরকার। নিজ নির্বাচনী এলাকা চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় বর্তমান সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ এবং জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন
যেভাবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত

যেভাবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত কাঁচা বাজারের প্রবেশমুখে থাকা হক বেকারি থেকে হয়েছে বলে জানিয়েছেন মার্কেটের নতুন কাঁচাবাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ তথ্য জানান তিনি। মুশফিকুর রহমান লিটন বলেন, রাত ৩টার দিকে নিরাপত্তাকর্মী এসে আমাকে জানান হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম। গিয়ে দেখি আগুন ধরে গেছে। পরে অফিসে এসে ফায়ার সার্ভিসকে ফোন দিই। কিন্তু তারা কল ধরেনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিই। তারা বলে, আমরা তথ্য পেয়েছি, গাড়ি পাঠাচ্ছি। এর আধাঘণ্টা পর দুইটা ছোট গাড়ি আসে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.