বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

শেয়ার

বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাহিম হাসান নামে শিশু মারা গেছে। ফাহিম হাসান (৭) ধানুয়া উত্তর পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায় বকশীগঞ্জের ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে ফাহিম হাসান সকালে নিখোঁজ হয়। পরে স্থানীয় একটি পুকুরে ফাহিম হাসানের লাশ পাওয়া যায়।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.