ছাত্রলীগ নেতা কর্তৃক ইবি কর্মকর্তা সমিতির সভাপতি লাঞ্ছিত
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় প্রশাসন ভবনের নিচতলায় হিসাব শাখায় এক কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের দাবি আদায়ের আন্দোলনে বাধা প্রদান করতে তারা কয়েকজন কর্মকর্তার ইন্ধনে এই হামলা করেছে বলে দাবি কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলমের। বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত সমিতির সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে প্রশাসন ভবনের পিছনে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করা হয়। সংবাদ সম্মেলনে এটিএম এমদাদুল আলম বলেন,:
