এক লাখ ৯১ হাজার টন সার কেনার সিদ্ধান্ত
সৌদি আরব, মরক্কো, কানাডা এবং দেশের প্রতিষ্ঠান কাফকো থেকে এক লাখ ৯১ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ব্যয় হবে ৭২৯ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, সৌদি থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি এবং কানাডা থেকে ১ লাখ টন মিউরেট অব পটাশ (এমওপি) কেনা হবে। আর দেশি প্রতিষ্ঠান কাফকো থেকে কেনা হবে ৩০ হাজার টন ইউনিয়া।:
