জাতীয়

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, যানজট, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপি সভাপতি সভাপতি এবিএম জিলানী, উপজেলা জামায়াতের আমির নাজমুল হুদাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।:
আরও পড়ুন
রামগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু

রামগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামী হাফিজ মোল্লার নির্মম নির্যাতনে সামিয়া আক্তার (২৯) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।  ২৫ জুন দিবাগত রাত ২টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর স্ত্রীর লাশ হাসপাতালের মর্গে রেখেই কৌশলে পালিয়ে গেছে অভিযুক্ত স্বামী হাফিজ মোল্যা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত সামিয়া আক্তার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের জয়নগর বাড়ির দেলোয়ার হোসেন বতার বড় মেয়ে। অন্যদিকে অভিযুক্ত হাফিজ মোল্লা একই এলাকার উত্তর গ্রাম মাইজের বাড়ির সিরাজ মোল্লার ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে,  প্রায় ১২ বছর:
আরও পড়ুন
উন্নয়ন, সুশাসন ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের আশ্বাস দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজির তুহিন।

উন্নয়ন, সুশাসন ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের আশ্বাস দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানজির তুহিন।

  মোঃ সাব্বির হোসেন, গলাচিপা প্রতিনিধি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণা দিন দিন প্রাণবন্ত হয়ে উঠছে। গলাচিপা উপজেলার ১৩নং নলুয়াবাগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে পদপ্রার্থী মোঃ তানজির তুহিন উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে  ধরে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করছেন। তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি  যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও:
আরও পড়ুন
কমলনগর প্রেসক্লাব নির্বাচন সভাপতি মিঠু সম্পাদক ফয়েজ

কমলনগর প্রেসক্লাব নির্বাচন সভাপতি মিঠু সম্পাদক ফয়েজ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎​লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাব নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণায় সভাপতি ইউছুফ আলি মিঠু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত ২৪মে সাধারণ সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে  নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ২২ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিধন্দিতায় সভাপতি পদে ইউছুফ আলি মিঠু নির্বাচিত হলেও  সাধারণ সম্পাদক পদে ফয়েজ মাহমুদ ১৩ ভোট ও মো ইব্রাহিম ১৩ ভোট পেয়ে সমান সমান ভোট পাওয়ায় পুনরায় এই পদে নির্বাচনের দিন ২৫জুন নির্ধারণ করা হয়।  এতে আবারও দুই প্রার্থী ১২ করে পেয়ে সমান সমান হওয়ায় পূর্ব সিধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন লটারির বাস্তবায়ন করলে লটারিতে ফয়েজ মাহমুদের নাম উঠায় নির্বাচন কমিশন ফায়েজকে বিজয় প্রার্থী:
আরও পড়ুন
রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত

  যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর বাজেট সভায় পৌর এলাকার অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনসহ সার্বিক  অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর৷  (এলজিইডি) পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর উদ্যোগে বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাওসার। সভায় সহকারী কমিশনার (ভূমি) নিগার  সুলতানা, ওসি (তদন্ত) আবদুল মান্নান, রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, রায়পুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ড প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,:
আরও পড়ুন
ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্টরা রোগী দেখতে পারবেন না

ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্টরা রোগী দেখতে পারবেন না

স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (২৪ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করে এই আদেশ দেন। এ রায়ের ফলে ডেন্টাল সহযোগীরা এখন থেকে কেবল নিবন্ধিত ডেন্টাল সার্জনদের অধীনে সহকারী হিসেবে কাজ করতে পারবেন। নিজস্ব চেম্বার খুলে স্বাধীনভাবে রোগী দেখে ব্যবস্থাপত্র দিতে পারবেন না। শুনানিতে বিএমডিসির পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কাজী  এরশাদুল হক। ডেন্টাল চিকিৎসকদের পক্ষে আইনজীবী আহসানুল করিম ও আনোয়ার হোসেন:
আরও পড়ুন
হত্যায় রামগঞ্জে সাবেক এমপি সহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হত্যায় রামগঞ্জে সাবেক এমপি সহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনে ৮ম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাছান নিহতের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতায় রামগঞ্জের সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন (ইট বাচ্চু), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম (বিএসসি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদ চৌকিয়া, যুবলীগ নেতা মোরশেদ আলম বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুবলীগ নেতা ইরান পাটোয়ারী, মিলন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, সাবেক কাউন্সিলর:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় হল সুপারসহ ২ জন গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় হল সুপারসহ ২ জন গ্রেপ্তার

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় পুলিশ মোঃ শরীফুল  ইসলাম (৪৮) এবং মোঃ সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহি (১৯) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুন) রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিল রামগঞ্জের একাটি গোপনীয় স্থান থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার ইসলামবাগের গোলাম কিবরিয়ার ছেলে। মেহেদী হত্যাকান্ডের সময় ফরিদ আহমেদ ভূঁইয়া   একাডেমির হল সুপারের দায়িত্বরত ছিলেন তিনি। সাজিদুল রামগঞ্জ উপজেলার দক্ষিন ভাটরা মজুমদার বাড়ির মোঃ মাসুদুল ইসলাম মজুমদারের ছেলে। গ্রেপ্তারকৃতদের সোমবার:
আরও পড়ুন
রামগঞ্জে চাঞ্চল্যকর মেহেদী হত্যাকান্ডের ৫দিন পরও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

রামগঞ্জে চাঞ্চল্যকর মেহেদী হত্যাকান্ডের ৫দিন পরও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

  আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ মোবাইল চুরির অপবাদ দিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের উদয়পুরে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি নামের শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়রদের নির্মম নির্যাতনে ৮ম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান হত্যাকান্ডের ৫দিন অতিবাহিত হলেও কোন আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সৃষ্ট ঘটনায় প্রতিষ্ঠানের ক্ষুব্ধ শিক্ষার্থীসহ সহ¯্রাধিক এলাকাবাসী রোববার সকাল ১০টায় রামগঞ্জ বাইপাস সড়কে ২ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে বিক্ষোভ মিছিল করে।  এসময় বিক্ষোভকারীরা অনতিবিলম্বে মামলায় এজহার ভূক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা দেয়। অপরদিকে এমপি শাহাদাত হোসেন সেলিম শিক্ষার্থী মেহেদী হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য রামগঞ্জ থানা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য ঃ ফরিদ আহমেদ ভূঁইয়া:
আরও পড়ুন
বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের মৃত্যুতে জাসদের শোক

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের মৃত্যুতে জাসদের শোক

  ১৯৬০ দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, ৬৯ এর গণঅভ্যুত্থানের মাঠের সংগঠক, স্বাধীনতা সংগ্রামী, সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতকারী সংগঠন জয় বাংলা বাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীর সংগঠক, মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী রামগতি—হাতিয়া জোনের কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা, ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রচার সম্পাদক, সহ—সভাপতি, স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনকারী নেতা, রামগতি নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সাবেক এমপি মোশারেফ হোসেন ২১ জুন ২০২৬ রবিবার রাত ১:১৫ মিনিট ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না.....রাজেউন)। তার মৃত্যুর খবর শুনেই  জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতাল ও তার বাসায় ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.