রামগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা আওয়ামীলেিগর সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বিএসসি (৩৬) নামের আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রামগঞ্জ থানা পুলিশ পৌরসভার অভিরামপুর ওয়ার্ডের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২) ধারায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ৫নং আসামি কামরুল হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কামরুল হাসান উপজেলার অভিরামপুর (আলী আকবর চেয়ারম্যান বাড়ি) মৃত আলী আকবর চেয়ারম্যানের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। রাামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন:
