রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়ে পাষন্ড স্বামী
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বারন করায় মরিয়ম বেগম (২২) নামের স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে পালিয়েছে পাষ- স্বামী জহিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগ গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া ওয়াপদা টেকের পাশে। বর্তমানে মরিয়ম বসতঘরে ৫মাসের শিশু সন্তান নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সূত্র জানায়, বিগত ২বছর পূর্বে চট্ট্রগ্রামের মরিয়মকে বিয়ে রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা। এলাকাবাসী জানান, মরিয়মের আতœীয়-স্বজন না থাকায় জহিরুল সবসময় স্ত্রী মরিয়মের উপর নির্যাতন চালিয়ে আসছিলো। ঘরে ৫মাসের শিশু সন্তান থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারন করে:
