রুবেল চক্রবর্তী,ভোলা।।
ভোলার তজুমদ্দিনে পাঞ্চায়েত ক্রীড়া পরিষদের আয়োজনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, শম্ভুপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার,উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টু হাওলাদার, সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন হাং, সেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী প্রমুখ। উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করে খাসের হাট স্টুডেন্ট স্টার গ্রুপ একাদশ বনাম চতলা মেজর হাফিজ বীর বিক্রম একাডেমি একাদশ।
