nationality

প্রাথমিকে নরসিংদী জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন সফিকুল আলম

Safiqul Alam is the best teacher of Narsingdi district in primary

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি ; জাতীয় শিক্ষক দিবসে এ বছর জেলা পর্যায়ের গুণী শিক্ষক হলেন মনোহরদীর মুহাম্মদ সফিকুল আলম। এবারে পেলেন তিনি জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষকের স্বীকৃতি।ইতোপূর্বেও ২০২২ সালে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পদক লাভ করেন।একই বছর বাংলাদেশ টেলিভিশনে তার করা ১৮ টি ক্লাশ গুরুত্ব সহকারে সম্প্রচার হয়। এ ছাড়া ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের তকমাও জুটে তার কপালেই। মনোহরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ সফিকুল আলম এ বছর জেলার একমাত্র গুণী শিক্ষকের মর্যাদা লাভ করেছেন।জাতীয় শিক্ষক দিবসে তিনি এ বিরল কৃতিত্বের অধিকারী হন।ইতোপূর্বেও তিনি ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষকের কৃতিত্ব লাভ করেছেন।এ  ছাড়া বিগত…
SUPER MORE
নরসিংদীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা সভা

Special security meeting of the district police on Durga Puja in Narsingdi

  ​মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে  এক বিশেষ মতবিনিময় সভা করেছে নরসিংদী জেলা পুলিশ। ​শুক্রবার (০৯ অক্টোবর) নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক  (বিপিএম-সেবা)। ​সভায় পূজা চলাকালীন জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপসমূহের নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগাম পদক্ষেপ গ্রহণসহ সার্বিক বিষয়ে বিস্তারিত  আলোচনা করা হয়। এ সময় একটি উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের ওপর…
SUPER MORE
স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

Inauguration of the Speaker Gold Cup Football Tournament

  ‎রুবেল চক্রবর্তী,ভোলা।। ভোলার ‎তজুমদ্দিনে পাঞ্চায়েত ক্রীড়া  পরিষদের আয়োজনে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ‎শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, শম্ভুপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার,উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টু হাওলাদার, সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন হাং, সেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী প্রমুখ।  উদ্ভোধনী…
SUPER MORE

Initiatives to clean up and clean the ghats on the occasion of Durga Puja in Rakhtpur

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপের প্রবেশপথ ও সড়ক সংস্কার এবং প্রতিমা বিসর্জনের ঘাটের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের চিহ্নিত বিভিন্ন পূজামণ্ডপের প্রবেশপথ ও সড়ক সংস্কারের স্থান  এবং বিসর্জন ঘাটের পরিস্থিতি গত শুক্রবার ৯ অক্টোবর সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এবং পৌর মহাশ্মশান কমিটির সভাপতি বাবু উত্তম কুমার রায়সহ অন্যরা।
SUPER MORE
রায়পুরে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

Preparatory meeting of the administration on the occasion of Durgotsav in Rakhtpur

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় আগাম প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। পূজামণ্ডপে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত  করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজামণ্ডপের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে রায়পুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী  হাসান কাউছার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ পলাশ, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি নাজমুল ইসলাম মিঠু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য…
SUPER MORE
নরসিংদীতে দৈনিক গ্রামীণ দর্পণের বার্ষিক প্রতিনিধি সমাবেশ 

Annual Representative of Daily Grameen Darpan in Narsingdi 

  মোহাম্মদ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো নরসিংদীর ঐতিহ্যবাহী পত্রিকা ‘দৈনিক গ্রামীণ দর্পণ’-এর বার্ষিক প্রতিনিধি সমাবেশ ও প্রীতি সম্মিলন–২০২৬। বৃহস্পতিবার (০৮ অক্টোবর)  বেলা ১১টায় নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ মিলনায়তনে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সংবাদপত্রের ভূমিকা,  সমাজের প্রতি দায়বদ্ধতা, এর গুরুত্ব এবং বর্তমান সময়ে অপ-সাংবাদিকতা রোধে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সৌজন্য কপি বিতরণ করা হয়। দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক  কাজী আনোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
SUPER MORE
প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম

Mohammad Sirajul Islam is the DMD of Prabhati Insurance

  নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রভাতী ইন্স্যুরেন্সে দীর্ঘ ২২.৫ বছরের কর্মজীবনে মোহাম্মদ সিরাজুল ইসলাম নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের দীর্ঘ  এই সময়ে তিনি প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনেও উল্লেখযোগ্য অবদান রেখেছে। ডিএমডি হিসেবে নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মোহাম্মদ সিরাজুল…
SUPER MORE
সুশাসন, উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাস মেয়র পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান (হিরু)

Md. Habibur Rahman (Hiru) is a candidate for the assurance of good governance, development and ensuring civic services.

  মোঃ সাব্বির হোসেন, গলাচিপা প্রতিনিধি। আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান (হিরু) ভাইয়ের নির্বাচনী প্রচারণা দিন দিন প্রাণবন্ত হয়ে উঠছে। গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ  হাবিবুর রহমান (হিরু) উন্নয়ন, স্বচ্ছতা, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করছেন। তিনি বলেন, নির্বাচিত হলে গলাচিপা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা  কর্মসূচির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যুব-সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।…
SUPER MORE
সুশীলনের আয়োজনে তজুমদ্দিনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।

A two-day training was held at Tajumuddin in Sushilan's Ajtjan.

  রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনে কিশোর-কিশোরী, সাংস্কৃতিক ও তরুণ পিয়ার লিডারদের নেতৃত্বের দক্ষতা, জীবনদক্ষতা এবং সামাজিক ও আচরণ পরিবর্তন  বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার (৬ ও ৭ অক্টোবর)তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্ষে ৩০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর  আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীর কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রোগ্রাম এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, কমিউনিটি হাবের সদস্য, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় যুব ও পিয়ার লিডাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কিশোর-কিশোরী ও  তরুণদের…
SUPER MORE
তজুমদ্দিনে মাদ্রাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

Human chain in protest against the vandalism and violence of madrasas in Tajumuddin

  তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমি দখলের চেষ্টা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং  প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে হয়রানির অভিযোগ রয়েছে। বক্তারা বলেন, এসব ঘটনায় মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে  শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা ঘটনার দ্রুত  তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মাদ্রাসার জমি এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা…
SUPER MORE
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.