Jasdar mourns the death of brave freedom fighter Mosharef Hossain
১৯৬০ দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, ৬৯ এর গণঅভ্যুত্থানের মাঠের সংগঠক, স্বাধীনতা সংগ্রামী, সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতকারী সংগঠন জয় বাংলা বাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীর সংগঠক, মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী রামগতি—হাতিয়া জোনের কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা, ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রচার সম্পাদক, সহ—সভাপতি, স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনকারী নেতা, রামগতি নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সাবেক এমপি মোশারেফ হোসেন ২১ জুন ২০২৬ রবিবার রাত ১:১৫ মিনিট ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না.....রাজেউন)। তার মৃত্যুর খবর শুনেই জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতাল ও তার বাসায় ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের…
