Tajumuddin (Bhola) representative:
ভোলার তজুমদ্দিনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম-২০২৬ সফল করতে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, তজুমদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, কোস্টগার্ডের লেঃ মোঃ বিল্লাল হোসেন বিশ্বাস, (এসডি), এস,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃইব্রাহিম,সমবায় অফিসার আব্দুল্লাহ আল রোমান, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা যুবদলের সভাপতি হাসান সাফা পিন্টু, জাতীয় মৎস্যজীবী সমিতির তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি রফিক সাদি,পাচ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত (২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করতে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে। এ সময় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোনো জেলে যাতে নদীতে না নামে, সে বিষয়ে কঠোর নজরদারির পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। একই সাথে নিবন্ধিত জেলেদের জন্য সরকারি সহায়তা (ভিজিএফ) সঠিকভাবে বিতরণের নির্দেশনা দেওয়া হয়।
