কমলনগরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীর বিশাল গণজমায়েতের মাধ্যমে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলনগর উপজেলা শাখার আয়োজনে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলা জামায়েত ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারী মাওলানা মো. আবুল খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ডাঃ মোহাম্মদ রেজাউল করিম। কমলনগর শাখা শুরা সদস্য ব্যাংকার তাসলিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ:
