সারাদেশ

সরকার আমাদের ১০হাজার টাকা ভাতা না দিয়ে সিকিউরিটি দিক;  জুলাই যোদ্ধা সানজিদা

সরকার আমাদের ১০হাজার টাকা ভাতা না দিয়ে সিকিউরিটি দিক;  জুলাই যোদ্ধা সানজিদা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সরকার আমাদের ১০হাজার টাকা ভাতা না দিয়ে সিকিউরিটি দিক। আমি এখস পর্যন্ত কোন জুলাই ভাতা পাইনি। কার্ডও করেনি। সরকারী কোন ভাতা আমার প্রয়োজন নেই। আমার রিজিকে যা তা  এমনিই আমার কাছে পৌছবে। ছাত্র জনতা যে কারনে বিপ্লব করেছে সেটার প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি। আমি আশা করবো রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে আমাদের সন্মানের জায়গায় রাখবেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে জামায়াতে  ইসলামীর উদ্যোগে শনিবার (১ আগস্ট) দুপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সম্মানে এক মতবিনিময় সভায় সানজিদা চৌধুরী এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর  আমির নাজমুল হাসান পাটোয়ারীর:
আরও পড়ুন
কমলনগরে একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কমলনগরে একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগরে বিশেষ অভিযান চালিয়ে পলাতকসহ ১২টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা পুলিশ। ‎​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১জুলাই শুক্রবার রাতে হাজিরহাট তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। ​গ্রেপ্তারকৃত আসামি রামগতির চর আলেকজান্ডার গ্রামের শাহজাহানের ছেলে জাফর(২২)। ‎​কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও নাশকতাসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। ‎ ‎​ওসি আরও জানান, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।:
আরও পড়ুন
গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের ‘সাধারণ সম্পাদক’ প্রার্থী সোয়েব মাস্টার

গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের ‘সাধারণ সম্পাদক’ প্রার্থী সোয়েব মাস্টার

  গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে সংগঠক ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হাজী মোঃ মাহবুবুর রহমান (সোয়েব মাস্টার) কে দেখতে চাওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মতে, দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি এ পদের জন্য একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। স্থানীয় নেতাকর্মীরা জানান, হাজী মোঃ মাহবুবুর রহমান (সোয়েব মাস্টার) দীর্ঘদিন ধরে গনঅধিকার পরিষদের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে শক্তিশালী করতে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, গণমানুষের অধিকার আদায় এবং:
আরও পড়ুন
গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

  বাবুল খান, শ্রীপুর,গাজীপুর। শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় খোজেখানী ঈদগাঁ মাঠে তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম  রফিকুল ইসলাম বাচ্চু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব আব্দুল মোতালেব ও খায়রুল কবির মন্ডল আজাদ, সাবেক চেয়ারম্যান শাহজাহান ফকির, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,.  সাবেক চেয়ারম্যান মীর মোহাম্মদ নুর ই আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মোড়ল,:
আরও পড়ুন
রামগঞ্জে হুইল চেয়ার শিক্ষা উপকরন যুবঋণের চেক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ডিসি

রামগঞ্জে হুইল চেয়ার শিক্ষা উপকরন যুবঋণের চেক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ডিসি

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে বিভিন্ন সহায়তা ও উপকরণ বিতরণ  করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট কৃষি, জরুরী প্রস্তুতি ও প্রতিক্রিয়া প্রকল্প (সি-স্ক্যাপ)-এর আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ, জাতীয় আবৃত্তি আয়োজন এবং ভি-এমবি বিষয়ক কর্মশালাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে  অ্যাসিস্টিভ ডিভাইস, শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের মাঝে হুইলচেয়ার ও কৃত্রিম সহায়ক ডিভাইস, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে যুবঋণের চেক এবং কৃষকদের মাঝে:
আরও পড়ুন
রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: আগামী জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল  ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এতে উপস্থিত ছিলেন জুলাই শহীদ ফয়েজের বাবা-মা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ আবুল কাসেম, এনসিপির নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধারা, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার,:
আরও পড়ুন
কমলনগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কমলনগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হাজিরহাট শাখার উদ্যোগে এক সুধী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে শাখা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হাজিরহাট শাখা প্রধান মাসুম হোসেন।  সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের নোয়াখালী জোন প্রধান আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান। ‎​সমাবেশে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম,  কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা আমীর মাওলানা:
আরও পড়ুন
স্পিকার  রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

স্পিকার  রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

  ​রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: স্পিকার ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর অব.  হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে তজুমদ্দিন উপজেলা বিএনপি। ​আজ ২৫ জুলাই (শনিবার) বিকেল সাড়ে পাঁচটায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি তজুমদ্দিন শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ​আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক  ওমর আসাদ রিন্টু। ​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, শহদাত হোসেন পাটওয়ারী, হাসান সাফা পিন্টু, মহিউদ্দিন জুলফিকার, গিয়াস পঞ্চায়েতসহ তজুমদ্দিন উপজেলা  বিএনপি:
আরও পড়ুন
৭০ বছরের বৃদ্ধ আটক; রামগঞ্জ ৫ বছরের শিশু নির্যাতনের শিকার

৭০ বছরের বৃদ্ধ আটক; রামগঞ্জ ৫ বছরের শিশু নির্যাতনের শিকার

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নুশরাত জাহান নামের ৫বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছেন। শনিবার ২৫জুলাই দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়িতে এঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মোঃ সেলিম হোসেন (৭০) নামের বৃদ্ধকে  আটক করেছে। ভিকটিমের মা আফসানা জান্নাত জানান, প্রতিদিনের ন্যায় শিশু নুসরাত ঘরের বাহিরে খেলাধুলা করছিলো। এসময় একই বাড়ির পাশ্ববর্তী ঘরের  সেলিম হোসেন নুসরাতকে ফুসলিয়ে রহিমের বিল্ডিং ঘরের ছাদে নিয়ে যৌন নির্যাতন করে। এসময় পাশ্ববর্তী ফারুকের স্ত্রী চিৎকার দিলে সেলিম পালিয়ে যায়। সৃষ্ট ঘটনায় শিশুর পরিবারের লোকজন থানায় অভিযোগ জানালে রামগঞ্জ থানা পুলিশ সন্ধা ৬টায় সেলিমকে আটক করতে সক্ষম হয়। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মোহাম্মদ ফিরোজ:
আরও পড়ুন
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ 

কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে এক প্রবাসীর বসতবাড়ির বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে দখলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগী শাহাদাত হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে ওই দিন সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাজী আসলাম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় রফিকুল ইসলাম সহ প্রায় ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলা করে শতাধিক গাছ কেটে ফেলে। হামলাকারীদের আক্রমণে বাগানের নারিকেল, সুপারি, কাঁঠাল এবং একটি বিশাল বাঁশের ঝাড়সহ শতাধিক ছোট-বড় গাছ কেটে ফেলা হয়। বর্তমানে ওই বসত বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা হয়ে এবং এতে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন প্রবাসী শাহদাত। ‎থানায় অভিযোগ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.