ইকবাল হোসেনের ‘নিয়ন্ত্রণে’ লক্ষ্মীপুর সদর এলজিইডি? কাজ শেষ হয়নি, ফাইনাল বিল ৩৩ কোটি টাকা
ইকবাল হোসেনের ‘নিয়ন্ত্রণে’ লক্ষ্মীপুর সদর এলজিইডি? কাজ শেষ হয়নি, ফাইনাল বিল ৩৩ কোটি টাকা লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেনকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। উন্নয়নকাজের বিল ছাড়ে ‘৫ শতাংশ কমিশন’ দাবির অভিযোগে তাঁর বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তদন্ত চলার মধ্যেই এবার কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই প্রায় ৩৩ কোটি ১৯ লাখ টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং মহিলা হোস্টেল নির্মাণকাজে এই বিপুল অঙ্কের বিল পরিশোধ করা হয়েছে। অথচ সরেজমিনে ভবন দুটির বিভিন্ন অংশে এখনো নির্মাণ ও ফিনিশিংয়ের কাজ বাকি থাকার তথ্য পাওয়া:
