সারাদেশ

কমলনগরে ইসরাইলি হামলার প্রতিবাদে জনতার বিক্ষোভ

কমলনগরে ইসরাইলি হামলার প্রতিবাদে জনতার বিক্ষোভ

এ আই তারেক, কমলনগর, লক্ষ্মীপুর: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহীনির নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিক্ষুপ্ত জনতা। সোমবার(০৭এপ্রিল)সন্ধ্যায় উপজেলার হাজির হাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভে অংশ নেন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ জনতা। মিছিলে ইহুদিদের দালালরা হুশিয়ার সাবধান, ইসরাইলি পণ্য বর্জন কর করতে হবে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ইসরাইলের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও স্লোগান মুখরিত ছিল পুরো মিছিল। বক্তব্যে বিক্ষুপ্ত জনতারা বলেন, গাঁজা ইসরাইলি বর্বর হামলায় ফিলিস্তিনের রাফা শহর পুরো ধ্বংস্তুপে পরিনয় হয়। কোন জীবন্ত প্রাণী বাঁচতে পারেনি। বর্বর হামলায় জর্জরিত, চোখ সেখানে যাচ্ছে শুধু ধ্বংস আর:
আরও পড়ুন
তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, ফিটনেস ক্লাবে শরীর গড়ুক: জেলা প্রশাসক 

তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, ফিটনেস ক্লাবে শরীর গড়ুক: জেলা প্রশাসক 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক ফিটনেস ক্লাব ও পাবলিক লাইব্রেরির যুগলবন্দী। সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এই অনন্য প্রকল্পের উদ্বোধন করেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি রাজীব কুমার সরকার বলেন, “আমরা চাই তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, আর ফিটনেস ক্লাবে শরীরকে করে তুলুক মজবুত। এটাই হবে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি।” তিনি আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ফিটনেস ক্লাবের ব্যবহারিক দিক তুলে ধরেন এবং একই ভবনে লাইব্রেরি ও ফিটনেস ক্লাব প্রতিষ্ঠাকে “বাংলাদেশে নজিরবিহীন” উদ্যোগ বলে:
আরও পড়ুন
ফিলিস্তিনিদের প্রতি নোবিপ্রবি প্রশাসনের সংহতি সমাবেশ

ফিলিস্তিনিদের প্রতি নোবিপ্রবি প্রশাসনের সংহতি সমাবেশ

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে এ বিষয়ে সংহতি জানিয়ে অনেক বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংহতি সমাবেশে শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দরা "ফ্রম দ্যা রিভার টু দ্যা সী,ফিলিস্তিন উইল বি ফ্রি ফ্রি", "আমেরিকার আগ্রাসন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও", "ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্ত পাক" স্লোগান দিতে থাকেন। সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মুহাম্মদ হানিফ বলেন- ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ধর্মীয় স্থাপনায় আঘাত:
আরও পড়ুন
রামগঞ্জে জরায়ু অপারেশন করতে এসে কিডনী হারালেন গৃহবধু তাহমিনা

রামগঞ্জে জরায়ু অপারেশন করতে এসে কিডনী হারালেন গৃহবধু তাহমিনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জরায়ু অপারেশন করতে এসে অনভিজ্ঞ ডাক্তারের ভূলে কিডনী হারিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের তাহমিনা বেগম (৩৮) নামের এক গৃহবধু। সৃষ্ট ঘটনায় তাহমিনার বাবা হতদরিদ্র মোঃ কামরুল আলম এবং মা কহিনুর বেগম সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বিচারের দাবি জানিয়েছেন। সূত্র জানায়, রামগঞ্জে পূর্ব দেহলা গ্রামের হায়দার আলী মুন্সী বাড়ির মোঃ কামরুল আলমের মেয়ে তাহমিনা বেগম তার জরায়ু অপারেশনের জন্য গত ৩ জানুয়ারী রামগঞ্জের কেয়ার হাসপাতালে এলে ওই হাসপাতাল কতৃপক্ষ রামগঞ্জের পাশ্ববর্তী চাটখিল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাক আহম্মেদকে সংবাদ দেন। পরে ২৫ হাজার টাকা চুক্তির বিনিময়ে এনেসথেসিয়ার ডাঃ মোস্তাক তাহমিনার জরায়ু অপারেশন করেণ। এর ৩দিন পর তাহমিনা:
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান রায়পুরের গর্ব

ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান রায়পুরের গর্ব

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের খান বাড়ীর কৃতি সন্তান জনাব ওমর ফারুক খান সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) এর ম্যানেজিং ডিরেক্টর (Managing Director) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই অভূতপূর্ব অর্জনে পুরো রায়পুর তথা লক্ষ্মীপুর জেলার মানুষ গর্বিত। জনাব ওমর ফারুক খান দীর্ঘ কর্মজীবনে ব্যাংকিং খাতে অসামান্য দক্ষতা, নেতৃত্বগুণ, এবং সততার স্বাক্ষর রেখেছেন। ব্যাংকিং ও অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি বহু আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন, যেখানে তিনি কর্পোরেট পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণে:
আরও পড়ুন
চরভদ্রাসন উপজেলার প্রবহমান ভুবনেশ্বর নদ ধুঁকছে

চরভদ্রাসন উপজেলার প্রবহমান ভুবনেশ্বর নদ ধুঁকছে

ফরিদপুর জেলা প্রতিনিধি- ভুবনেশ্বর নদ কুচুরিপানায় সয়লাব হয়ে মৃত্যুর প্রহর গুনছে। দখল-দূষণ ও কর্তৃপক্ষীয় তদারকি না থাকায় নদটি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। উপজেলা সদরের একমাত্র নদের অতিত ঐতিহ্য আজ আর নেই। তবুও সংস্কারের নেই কোনো উদ্যোগ। এতে হারিয়ে গেছে নদীমাতৃক চরভদ্রাসনের আদি ঐতিহ্য। জানা যায়, ভুবেনশ্বর শাখা নদটি পার্শ্ববতী সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের পদ্মা নদী গর্ভ থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন ভেদ করে জেলা শহর পর্যন্ত প্রায় ৩০ কি.মি. এলাকার জলমহল নিয়ে বিস্তৃত। আবহাওমান কাল ধরে ভুবেনশ্বর নদটি ছিল উপজেলাবাসীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এ নদ দিয়ে ছোট বড় নৌকা:
আরও পড়ুন
সাংবাদিক গোলাম মোস্তফা’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সাংবাদিক গোলাম মোস্তফা’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক দৈনিক যায়যায় দিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি উপজেলার লাউরফতেহ্পুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের কৃতি সন্তান গোলাম মোস্তফা (৫৪) রবিবার সকালে ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আছর জানাযা নামাজ শেষে আহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এদিকে সাংবাদিক গোলাম মোস্তফা'র মৃত্যুতে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ উজ্জ্বলসহ সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর:
আরও পড়ুন
রায়পুরে অতিরিক্ত ভাড়া ও অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান 

রায়পুরে অতিরিক্ত ভাড়া ও অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার ৫ এপ্রিল সকালে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পৌর শহরের বাস টার্মিনাল ও ল্যাংড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শাহেদ আরমান। অভিযানে ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরিন রুটে চলাচলকারী ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকি ও শাহী বাস সার্ভিসসহ বেশ কয়েকটি চাঁদপুরগামী সিএনজি চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়, ভাড়া চার্ট প্রদর্শনে:
আরও পড়ুন
কমলনগর ফাউন্ডেশন কমিটি গঠন: সভাপতি তারেক, সম্পাদক মাইন

কমলনগর ফাউন্ডেশন কমিটি গঠন: সভাপতি তারেক, সম্পাদক মাইন

কমলনগর, লক্ষ্মীপুর: সেচ্ছাসেবী সংগঠন কমলনগর ফাউন্ডেশন ২০২৫ – ২০২৮ ইং সেশন এর কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠন গঠন্তন্ত্র অনুযায়ী বিগত কার্য নির্বাহী কমিটি সংগঠনের আগামী ৩ বছরের জন্য কমলনগর রিপোর্টাস ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, চর ফলকন মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাকছুদুর রহমান, হাজির হাট বনিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক এবং প্রবাসী মো: ফরিদ উদ্দিন কে সদস্য করে উপদেষ্টা পরিষদের অনুমোদন করেন। উপদেষ্টা পরিষদের সহযোগিতায় কমলনগর ফাউন্ডেশন আগামী ৩ বছরের কার্য নির্বাহী কমিটি গঠনের জন্য দায়িত্ব প্রাপ্ত ৫ সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের প্রতিষ্ঠাতা এ আই তারেক কে সভাপতি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ঈদের ষষ্ঠ দিনেও বাড়তি ভাড়া আদায়

লক্ষ্মীপুরে ঈদের ষষ্ঠ দিনেও বাড়তি ভাড়া আদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি: ঈদুল ফিতরের ষষ্ঠ দিনেও লক্ষ্মীপুরের বিভিন্ন রুটে সিএনজি-অটোরিকশার চালকেরা ঈদ বখশিশের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিনিয়তই অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সিএনজি-অটোরিকশার যাত্রীদের সাথে চালকদের বাকবিতণ্ডা লেগেই থাকে। এতদিন পরেও অতিরিক্ত ভাড়া আদায়ের কথা উঠলে চালকরা যাত্রীর প্রতি করেন অশোভন আচরণও। শনিবার (৫এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের দক্ষিণ তেমুহনি থেকে রামগতি-কমলনগর আঞ্চলিক মহাসড়কে গ্যাস রিফিলে অতিরিক্ত খরচের নামে যাত্রীদের জিম্মি করে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে চালকরা। লক্ষ্মীপুর থেকে চৌরাস্তা ২০ টাকার ভাড়া ৩০-৪০, তোরাবগঞ্জের ভাড়া ৪০ এর স্থলে ৭০- ৮০ এবং করইতলা ৫০ এর স্থলে ৮০-১০০, লরেঞ্চ, হাজীরহাট প্রায় দেড়শো টাকা করে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.