সারাদেশ

গুপ্ত রাজনৈতিক মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: জাতীয় যুবশক্তির আহ্বায়ক

গুপ্ত রাজনৈতিক মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: জাতীয় যুবশক্তির আহ্বায়ক

তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় জড়িতের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় যুবশক্তি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান যুবশক্তির আহ্বায়াক অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম। বলেন: গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে। দায় চাপানোর অপরাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন: জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সোমবার সকালে নিখোঁজ হন তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে:
আরও পড়ুন
রামগঞ্জে পাউবো’র উচ্ছেদকৃত সম্পত্তি ফের জবরদখল 

রামগঞ্জে পাউবো’র উচ্ছেদকৃত সম্পত্তি ফের জবরদখল 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের চৌধুরী বাজারে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের জবরদখল মূক্তকরণ সম্পত্তি ফের জবরদখলে মেতেছে প্রভাবশালী মহল। জবরদখল মূক্ত অভিযান পরিচালনার দেড় মাস অতিবাহিত হতে না হতেই ওই সম্পত্তি জবরদখল প্রক্রিয়া শুরু হয়। স্থানীয়দের অভিমত পাউবো’র রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসও মোঃ শাকিলের সহযোগীতায় প্রভাবশালী মহল হয়ে উঠেছে এমন অপ্রতিরোধ্য। এনিয়ে স্থানীয়ভাবে দেখা দিয়েছে গণঅসন্তোষ। জানা যায়, বিগত ২জুলাই ২৫ স্মারক নং-০৫.৪২.৫১০০.০১৪.০৪.০১৪.২৫ এর আলোকে উচ্ছেদ মামলা নং-০১.২০২৪-২৫ এর পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক রামগঞ্জের আঙ্গারপাড়া মৌজার আর এস ০৬নং খতিয়ানভূক্ত ৪৪৬ দাগে এবং বিঘা মৌজার আর এস ০৫নং খতিয়ানভূক্ত ২০৯ ও ২১০ দাগের পাউবো’র ভূমিতে অভিযান পরিচালনার:
আরও পড়ুন
ক্রীড়াঙ্গনের স্বচ্ছ ইমেজের প্রতীক মাহমুদ ফারুক এখন KCL পরিবারে

ক্রীড়াঙ্গনের স্বচ্ছ ইমেজের প্রতীক মাহমুদ ফারুক এখন KCL পরিবারে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হলো। কমলনগর ক্রিকেট লিগ (KCL) এর বিশেষ অনারারি এডভাইজর প্যানেলে যুক্ত হয়েছেন রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক এবং গুণী ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুক। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও ক্রীড়া জগতে স্বচ্ছ ইমেজ, নিষ্ঠা এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে সবার ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্রীড়ার উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। (KCL) কর্তৃপক্ষ জানিয়েছে, মাহমুদ ফারুকের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা টুর্নামেন্টকে আরো সাফল্যম-িত করবে। তারা বিশ্বাস করে, মাহমুদ ফারুকের হাত ধরে লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে। Kamalnagar Cricket League পরিবার পক্ষ:
আরও পড়ুন
রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মজু – সম্পাদক মনোয়ার

রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মজু – সম্পাদক মনোয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ১০টি ইউনিয়নের ৭১০ ও পৌরসভার ১০ ওয়ার্ডের ৭১০জনসহ মোট ১৪২০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার। ভোট গণনা শেষে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে মোজাম্মেল হক মজু ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী সাহাব উদ্দিন তুর্কী পেয়েছেন ২৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ৩৯৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আবদুর রহিম ভিপি পেয়েছেন ৩০০ ভোট। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক:
আরও পড়ুন
তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উড্ডীয়মান রাখবো : এ্যানি 

তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উড্ডীয়মান রাখবো : এ্যানি 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ থেকে:বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামি নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখবো তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরেরামগঞ্জ সরকারি কলেজ মাঠে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামি নির্বাচনের দিকে। এই সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে, ওই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামি নির্বাচনে ঘরে ঘরে যাবো। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের:
আরও পড়ুন

হাজিরহাটে স্বপ্ন’র আউটলেট উদ্বোধন

লক্ষ্মীপুরের কমলনগরে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র আউটলেটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর হাজিরহাট বাজারে এই আউটলেটের উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ আরাফাত হোছাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃআকরাম হোছাইন, হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা ফরহাদ হোসেন, স্বপ্ন আউটলেটের উদ্যোক্তা মাহে আলম শামিম, মোঃ ফরহাদ হোসেন, মোঃ রিয়াজ হোসেন,বাজার ব্যবসায়ী মো. নুর নবী, জাহাঙ্গীর আলম, শরীফুল ইসলাম ও মো শরীফ প্রমূখ।
আরও পড়ুন

রামগঞ্জে বিএনপির কাউন্সিল নির্বাচন শীর্ষ তিন পদে ১৯ প্রার্থী

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে গত ৩ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (১৪ সেপ্টেম্বর) রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, উপজেলায় সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছেন। পৌরসভায় সভাপতি:
আরও পড়ুন

লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের উদ্যােগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে নবীন বরণ উপলক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান৷ এসময় প্রায় ৩ শ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ জনি বলেন, তাদের ফ্রী ব্লাড ক্যাম্পিং সবসময় চলমান রাখবেন তারা। এ বছরে আমরা শহরের সবগুলো স্কুল এবং কলেজ এ ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং পরিচালনা করবে বলে।আশা করছেন তারা। এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ জনি, তাওসির মাহমুদ তাকিব, সাজিদ, নাজমুল হাসান, আহম্মেদ শাওন, রবিউল হাসান, রুপন্তি আক্তার,উম্মে হাবিবা, তারিহা জাহান, ফাতেমা আক্তার:
আরও পড়ুন
ইবি মার্কেটিং ক্লাবের নেতৃত্বে কানন-সিফাত

ইবি মার্কেটিং ক্লাবের নেতৃত্বে কানন-সিফাত

  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন মার্কেটিং ক্লাবের ২০২৫-২৬ কার্যকালের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের জেদান আল কানন ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের বিন ইয়ামিন সিফাত কে মনোনীত করা হয়েছে। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা মোঃ সাদিকুল আজাদ এবং আহ্বায়ক মোঃ রুহুল আমিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানা যায়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রাকিব মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ হাসান ও কোষাধ্যক্ষ ওয়াশি ইশতিয়াক ইফতি। এছাড়া মেম্বার সিলেকশন বিভাগের দায়িত্বপ্রাপ্তরা হলেন - জেবিন জাহেদ তিশা, জান্নাতুল তামান্না, রওনক খান ও বর্ণালী দাশ বর্ণা, প্রোগ্রাম অর্গানাইজিং বিভাগের দায়িত্বপ্রাপ্তরা হলেন - সোহানুর:
আরও পড়ুন
কমলনগরে জমি সংক্রান্ত বিরোধে শালা দুলাভাইয়ের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

কমলনগরে জমি সংক্রান্ত বিরোধে শালা দুলাভাইয়ের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করলেন শালা দুলাভাই। দুলাভাই জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে হামলা ও তাকে মেরে ফেলার হুমকির প্রতিবাদে শ্যালকের বিরুদ্ধে শনিবার সকালে কমলনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এর আগে শ্যালক মাকছুদুর রহমান গত বুধবার তার পরিবারের বিভিন্ন সময়ে জাল দলিল করে ২৯ একর জমি দখল করে নেওয়ার অভিযোগ এনে দুলাভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। ‎ওই সময় শ্যালক মাকছুদুর রহমান বলেন, ভূমিদস্যু জাহাঙ্গীর আলমকে আমার বাবা হাজী হাছানুজ্জামান আমাদের জমি জমা দেখা শুনার দায়িত্ব দেন। তখন থেকে জাহাঙ্গীর তার বাবার সাথে প্রতারণা করে কিছু জমি নিজের নামে রেকর্ড করে নেয়। এর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.