সারাদেশ

কমলনগরে সামাজিক উন্নয়নে “অগ্রযাত্রা ফাউন্ডেশন” এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

কমলনগরে সামাজিক উন্নয়নে “অগ্রযাত্রা ফাউন্ডেশন” এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

ফখরুল ইসলাম মাহমুদ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে "অগ্রযাত্রা ফাউন্ডেশন" সামাজিক উন্নয়নের লক্ষে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। ‎সমাজের যৌতুক, বাল্য বিবাহ, মাদক, জুয়া প্রতিহত করে সমাজ এগিয়ে নিতে ক্ষতিগ্রস্থ, অসহায়, বিশেষ সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়িয়ে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে উপজেলা গেইটে ‎অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি মো. শরিফ এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন মতিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়সাল মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ, এডভোকেট এমরান হোসেন নিখিল, উপজেলা একাদশ ক্লাব সভাপতি নাজিমুর রহমান ফাহাদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। ‎ফাউন্ডেশন:
আরও পড়ুন
আরএইচএল সিটি কমপ্লেক্স’-এর নির্মাণ কাজ উদ্বোধন

আরএইচএল সিটি কমপ্লেক্স’-এর নির্মাণ কাজ উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ আবাসন খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান আরএইচএল হাউজিং লিমিটেড তাদের ৬ষ্ঠ প্রজেক্ট ‘আরএইচএল সিটি কমপ্লেক্স’-এর সেলস ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ডেমরা ভূট্রু চত্তর, হাজী বাদশা মিয়া রোডে এই উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব সামছুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব জসিম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর আমজাদ হোসেন, ডিরেক্টর মনির হোসেন, বশির আহমেদ, আবু বকর ছিদ্দিক, মহি উদ্দিন মাহিন, বেলাল হোসেনসহ শেয়ার হোল্ডার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ:
আরও পড়ুন
কমলনগরে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা,  নারী গ্রেপ্তার

কমলনগরে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা,  নারী গ্রেপ্তার

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- ‎লক্ষ্মীপুরের কমলনগরে এক আনা স্বর্ণের কানের দুলের জন্য ২য় শ্রেণির ছাত্রীকে হত্যার চেষ্টায় আরজু আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে কমলনগর থানা পুলিশ অভিযান চালিয়ে রামগতির বালুরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরজু  চরফলকন ইউনিয়নের হাওলাদার বাড়ির  অজি উল্যাহর মেয়ে। এর আগে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় ওই বাড়ির পরিত্যক্ত বাগান থেকে স্কুল ছাত্রী তাহমিনা আক্তার সাদিয়া(৯)কে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ ঘটনায় রোববার সকালে সাদিয়ার মা নারগিস বেগম বাদি হয়ে কমলনগর থানায় মামলা করেন। সাদিয়া মধ্য চরফলকন সরকারি প্রাইমারী স্কুলে ২য় শ্রেণির ছাত্রী। ‎পুলিশ ও মামলা সূত্রে জানা:
আরও পড়ুন
সম্পত্তি সংক্রান্ত বিরোধ, রামগঞ্জে জামায়াতের আমীর নিহত

সম্পত্তি সংক্রান্ত বিরোধ, রামগঞ্জে জামায়াতের আমীর নিহত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা সানোয়ার হোসেন (২৯) নামের ওয়ার্ড জামায়াতের আমীরের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) কেও পিটিয়ে আহত করা হয়েছে। সানোয়ার হোসেন আবদুর রহমান নামের (১) এক ছেলে সন্তানের জনক। পুলিশ এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুইজনকে আটক পুলিশে দিয়েছে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়ীর কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি’র দুই নেতাকে দল থেকে বহিষ্কার

রামগঞ্জে বিএনপি’র দুই নেতাকে দল থেকে বহিষ্কার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গে ও নানাবিধ কারণে রামগঞ্জে বিএনপি'র দুই নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপি থেকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। এবং একই ইউনিয়নের উপজেলা ও ওয়ার্ড বিএনপির সদস্য তরিকুল ইসলাম স্বপন। সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট লামচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে মারধর করে গুরুতরভাবে আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে ৩১ আগস্ট উপজেলা বিএনপি তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ প্রদান:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি’র দুই নেতাকে দল থেকে বহিষ্কার

রামগঞ্জে বিএনপি’র দুই নেতাকে দল থেকে বহিষ্কার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গে ও নানাবিধ কারণে রামগঞ্জে বিএনপি'র দুই নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপি থেকে বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর এ বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। এবং একই ইউনিয়নের উপজেলা ও ওয়ার্ড বিএনপির সদস্য তরিকুল ইসলাম স্বপন। সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট লামচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে মারধর করে গুরুতরভাবে আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে ৩১ আগস্ট উপজেলা বিএনপি তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ প্রদান:
আরও পড়ুন
রামগঞ্জ সংবাদ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

রামগঞ্জ সংবাদ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে একঝাঁক তরুণের প্রচেষ্টায় প্রকাশিত রামগঞ্জ সংবাদ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই মোড়ক উন্মোচন করা হয়। রামগঞ্জ সংবাদের প্রকাশক মাহবুবুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়তের সভাপতি এ্যাডভোকেট হাসান বান্না, রামগঞ্জ মডেল কলেজের সহকারী অধ্যাপক হারুনর রশীদ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল(বাবর),রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার মজুমদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখারআন্দোলন বাংলাদেশ:
আরও পড়ুন
বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ আইনজীবী কারাগারে

মইনুল আবেদীন খান ,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ১২ জন আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া আইনজীবীরা হলেন: বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, মো. মজিবুল হক, হুমায়ুন কবির পল্টু, জুনায়েদ হোসেন জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসাইন, সাইমুল ইসলাম রাব্বি, আবদুর রহমান জুয়েল ও আমিরুল ইসলাম মিলন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন। মামলার বিবরণে জানা:
আরও পড়ুন
রামগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেমের উপর হামলা

রামগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেমের উপর হামলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম এর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০আগষ্ট) শনিবার রাত সাতটায় উপজেলার ৭নং লামচর ইউনিয়নের বেড়ী বাজার এ হামলার ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। সূত্র জানায়, উপজেলার লামচর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক প্রতিনিধি নির্বাচন লামচর বেড়ীর বাজার মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। তৃনমুল বিএনপি গোপন ব্যালটে ভোট প্রদান করেছেন। মাগরিবের আগে ভোটের ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম। ঘোষনার পরপরই নির্বাচনে পরাজিত প্রার্থীর লোকজন আবুল কাশেমকে একা পেয়ে তার উপর অর্তকিত:
আরও পড়ুন
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা

মইনুল আবেদন খান সুমন, বরগুনা জেলা প্রতিনিধি- চাঁদা না দেওয়ায় মোঃ সাইফুল্লাহ নামে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। গত (১৬ আগাস্ট) শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মারাত্মকভাবে আহত হন সাইফুল্লাহ নামের ঐ ব্যবসায়ী। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সাইফুল্লাহর বাম হাত ভেঙে যাওয়ার সত্যতা পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানাযায়, বরগুনার সদর উপজেলার কালির তবক গ্রামের মোঃ আবদুস সোবাহানের ছেলে সাইফুল্লাহ (৩২) দীর্ঘ আট বছর যাবত রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে পরিবারসহ বসবাস করে আসছিলেন। সাইফুল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। তিনি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল (ইট, বালু, পাথর, ব্লক ইত্যাদি) সাপ্লাইয়ের ব্যবসা করেন। স্থানীয় কিছু প্রভাবশালীরা বিভিন্ন অজুহাতে চাঁদা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.