সারাদেশ

লক্ষ্মীপুর-৪ (রামগতি কমলনগর) বিএনপির – জামায়াতসহ ৬ প্রার্থী নিজস্ব কৌশলে প্রচারনায় ব্যস্ত

লক্ষ্মীপুর-৪ (রামগতি কমলনগর) বিএনপির – জামায়াতসহ ৬ প্রার্থী নিজস্ব কৌশলে প্রচারনায় ব্যস্ত

নিজস্ব সংবাদদাতা- ‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বাড়ছে। জানা গেছে, এই আসনে বর্তমান প্রধান দুই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গনঅধিকার পরিষদও প্রতিদ্বন্দ্বিতায় থাকবে। বিএনপির ধানেরশীষে দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তদবির শুরু হয়ে গেছে। সেই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কোন্দলও প্রকাশ্য রূপ নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ‎আরও জানা যায়, বিএনপি ও জোট থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা দীর্ঘ হওয়ায় মনোনয়ন প্রত্যাশীরা দলীয় নেতাকর্মীদের নিজস্ব বলয়ে আটকে রাখার চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে জনসংযোগে:
আরও পড়ুন
বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ

বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ

  অনলাইন ডেক্স- বরিশালের কাশিপুর মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিল ভবনের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেয়া নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩ বরিশালের কর্মকর্তার এক অভিযান পরিচালনা করেন। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, ওইদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সূত্রমতে, রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র কিছু ডিলার নিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্নস্থানে নকল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ, কমদামি সিগারেট মজুত করে বিক্রি করে আসছিল। যা গোপনে বিভিন্ন জেলা ও উপজেলার দোকানগুলোতে বিক্রি করা:
আরও পড়ুন
কোর অব কোর অব ইঞ্জিনিয়ার্স  দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।- নাটোরে সেনাবাহিনী প্রধান

কোর অব কোর অব ইঞ্জিনিয়ার্স  দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।- নাটোরে সেনাবাহিনী প্রধান

অনলাইন ডেস্ক. সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর। এই কোরের স্বনামধন্য ইঞ্জিনিয়ারেরা দেশ ও দেশের বাইরে ব্রীজ, রাস্তাঘাট সহ নানা অবকাঠামো নির্মাণে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। রবিবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ কোর অব ইঞ্জিনিয়ার্স এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনা প্রধান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্স এর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি। তারা স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই কোরের জন্য গর্বিত।:
আরও পড়ুন
বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে নোয়াখালীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কুমিল্লায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে নোয়াখালীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কুমিল্লায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী- সংবাদদাতা. নোয়াখালী বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের লাশবাহী এম্বুলেন্সে হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৫ অক্টোবর)সকাল ১০টায় সোনাইমুড়ী পৌর এলাকার বৈঠক খানা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন হয়। গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মুখপাত্র জহিরুল ইসলাম বলেন,নোয়াখালী বিভাগ আন্দোলন অনেক বছর থেকে চলছে। আমাদের আন্দোলন থামবে না। সর্বস্তরের জনসাধারণ আন্দোলনে এসেছে। নোয়াখালী বাসী ঐক্যবদ্ধ। বিভাগ নিয়ে ফিরব আমরা ইনশাআল্লাহ। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে সোনাইমুড়ীর উলুপাড়া গ্রাম থেকে সখিনা আক্তার (৯০)রোগীকে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে ডাক্তার ওই রোগীকে মৃত ঘোষণা করে। হাসপাতাল থেকে বাহির হলে:
আরও পড়ুন
দুমকীতে অভিযান শেষে ফেরার পথে ডাকাতের হামলা

দুমকীতে অভিযান শেষে ফেরার পথে ডাকাতের হামলা

দুমকী- পটুয়াখালী: দুমকী উপজেলার পায়রা নদীতে মৎস্য অভিযান শেষ করে ফেরার পথে মুখোশধারী একদল ডাকাত মাঝি ও এক শিশুকে বেদম মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । শনিবার রাতে পায়রা নদীর নারাঙ্গল অংশে ঘটনাটি ঘটে । দুমকী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গত ২২ দিন ভাড়া ট্রলার দুটি দুমকি মৎস্য বিভাগের সাথে অভিযান পরিচালনা করে। শনিবার সন্ধ্যায় তাদের ভাড়াকৃত বোট নিজ নিজ এলাকায় ফেরার পথে বাকেরগঞ্জের দিক থেকে আসা সাত-আটজন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা দুইজন মাঝি ও এক শিশুকে বেধড়ক মারধর করে এবং ১ জনের কাছ থেকে ৩৩ হাজার টাকা ও অন্যজনের কাছ:
আরও পড়ুন
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ

আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ

আরটিভির সিনিয়র রিপোর্টার অরণ্য গফুর ও সাব-এডিটর মাহফুজ উদ্দিন খানকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার (২০ আগস্ট) বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোনো নিয়মনীতি অনুসরণ না করেই আরটিভি কর্তৃপক্ষ ফ্যাসিস্ট আমলের নীতি প্রয়োগ করে দুই সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগও অগ্রহণযোগ্য। সাংবাদিক নেতারা অবিলম্বে অরণ্য গফুর ও মাহফুজ উদ্দিন খানকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় পরবর্তী যেকোনো পরিস্থিতির দায় আরটিভি:
আরও পড়ুন
রামগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

রামগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরন করা হয়েছে। আর এইচ এল হাউজিং লিঃ এর ব্যবস্থাপনায় সোমবার ২০ (অক্টোবর) সকাল ১১টায় রামগঞ্জ মোহাম্মদীয় চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে ওই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ হোসেন ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী, লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা তোফায়েল:
আরও পড়ুন
শুধু উন্নয়ন নয় ইসলামী শাসন কায়েমের জন্য হাতপাখায় ভোট দিন: ফয়জুল করীম

শুধু উন্নয়ন নয় ইসলামী শাসন কায়েমের জন্য হাতপাখায় ভোট দিন: ফয়জুল করীম

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের প্রচলিত রাষ্ট্র ব্যবপস্থায় পরিবর্তনের মাধ্যমে পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিতে হবে। যারা বিগত দিনে নির্বাচিত হয়েছেন তারা উন্নয়নের নামে লুটপাট করেছেন। তাই এ উন্নয়ন একটি শুভংকরের ফাঁকি মাত্র। শুধু তাই নয় তারা নির্বাচিত হয়ে ঘুষের লাইসেন্স, মদের লাইসেন্স, লুটপাটের লাইসেন্স, বেহায়াপনার লাইসেন্স দিয়েছেন আর অবস্থান নিয়েছেন ইসলামের বিরুদ্ধে। এমন উন্নয়ন আমরা চাই না। পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঈমানী দায়িত্ব হিসেবে দেশবাসীকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ:
আরও পড়ুন
রামগঞ্জে মা-মেয়ে খুনের ৯দিন পর হত্যাকারী ফুফাতো ভাই পারভেজ গ্রেপ্তার

রামগঞ্জে মা-মেয়ে খুনের ৯দিন পর হত্যাকারী ফুফাতো ভাই পারভেজ গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা গ্রেপ্তার হয়েছে। তার নাম পারভেজ হোসেন। সে নিহত তানহার ফুফাতো ভাই। হত্যাকারী পারভেজ রামগঞ্জ পৌরসভা ওয়ার্ডের মহাদের বাড়ির মৃত আবদুল করিমের ছেলে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, ফুফাতো ভাই পারভেজ টাকার অভাবে মামার বাসা থেকে স্বর্ণ চুরি করতে গিয়ে সে তার মামী ও মামাতো বোনকে ছুরিকাঘাতে হত্যা করে। তার কাছ থেকে ৬ ভরি ও তার দেওয়া তথ্য অনুযায়ী দুটি দোকান থেকে ১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে এসপি:
আরও পড়ুন
রামগতি আহমদিয়া কলেজ গভর্নিংবডির  সভাপতি মীর তানভীর, বিদ্যোৎসাহী সদস্য শাহ ফয়সাল

রামগতি আহমদিয়া কলেজ গভর্নিংবডির সভাপতি মীর তানভীর, বিদ্যোৎসাহী সদস্য শাহ ফয়সাল

লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি হয়েছেন শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব মীর তানভীর আহমেদ। রবিবার (১৪ অক্টোবর) জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে সভাপতি পদে মনোনীত করা হয়। একই চিঠিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রামগতি দ্বায়রা শরীফের পীর সাহেব ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ ফয়সাল। জাতীয় বিশ^বিদ্যালয়ের চিঠিতে বলা হয়— গভর্নিংবডির মেয়াদপত্র ইস্যুর তারিখ থেকে ০২বছর পর্যন্ত তাঁরা এ দায়িত্ব পালন করবেন। ইতিপূর্বে তিনি একই পদের এডহক কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সভাপতি পদে মীর তানভীর আহমেদ এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে শাহ মোহাম্মদ ফয়সাল মনোনীত হওয়ায় তাদের দক্ষ নেতৃত্বে কলেজের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.