নরসিংদীতে বিভাটেক চালক হত্যা ঘটনায় নারীসহ গ্রেফতার ৪
নরসিংদী প্রতিনিধি- নরসিংদীর রায়পুরায় বিজয় মিয়া (২৬) নামে এক বিভাটেক চালককে হত্যা করে ছিনতাইয়ের ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। হত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও আলামতসহ রায়পুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। (২৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন। গ্রেপ্তারকৃত আসামীরা হলো- নরসিংদী রায়পুরা উপজেলার বলবপুর এলাকার ধন মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩১), বীরগাও পূর্বপাড়ার মোসলেম মিয়ার ছেলে কাউছার (২৮), মোঃ সোলাইমান এর ছেলে আলাল মিয়া (৩৫), বীরগাও কান্দাপাড়ার মোঃ আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫) ।:
