সারাদেশ

ডিএমপির অভিযানে রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২১

ডিএমপির অভিযানে রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২১

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩৫ পিস ইয়াবা, ২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০৭ গ্রাম হেরোইন ও ২০টি নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।
আরও পড়ুন
চরজব্বর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরজব্বর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নকে বিভাজন, প্রস্তাবিত আলহাজ্ব খলিল উল্যা মিয়া কলেজ প্রতিষ্ঠা ও শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করণে ৩ টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ, যুবলীগ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল পর্যায়ের সাধারণ জনগনকে নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীজানুর রহমান দীপকের সঞ্চালনা চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদী পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ও সাউথ আফ্রিকান প্রবাসী এডভোকেট আশরাফুল করিম। এসময় সভায়:
আরও পড়ুন
শারদীয় দুর্গা উৎসব পালনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে

শারদীয় দুর্গা উৎসব পালনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে

ভোলা প্রতিনিধি : ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব,মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম গতকাল রোজ মঙ্গলবার ৪ঠা অক্টোবর রাত ১১টায় তজুমদ্দিন উপজেলার শ্রী শ্রী সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শনকালে বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেজন্য সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালন করছে। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার, মহোদয় পুজা উদযাপন কমিটির সদস্যদের বিভিন্ন ফল সম্বলিত ফলের ঝুড়ি শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব ফজলুল হক দেওয়ান সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, তজুমদ্দিন উপজেলা, ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন ও মিশু হাওলাদার, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন উপজেলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক; পুলিশ সুপার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক; পুলিশ সুপার

লক্ষ্মীপুরে ডাকাত চক্রের মূল হোতা রাব্বিসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র ও ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আজ (৩ অক্টোবর) সোমবার বিকেলে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। .. বিস্তারিত আসছে…
আরও পড়ুন
নির্বাচনে জোট গঠনে সিদ্ধান্ত হয়নি: জিএম কাদের

নির্বাচনে জোট গঠনে সিদ্ধান্ত হয়নি: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপ-নেতা জিএম কাদের বলেছেন, যেজন্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি। এ সরকার ক্ষমতায় এসে যা করছে তা বিএনপির চেয়ে এক ডিগ্রি বেশি। আমরা পরিবর্তন চাই। সোমবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নির্বাচনে জোট গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন,, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূল থেকে দলের উচ্চপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ বিএনপির সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তিনি বলেন, ‘আমরা গোপন কোনো আঁতাত:
আরও পড়ুন
বেগমগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে চেয়ারম্যান শাহনাজের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

বেগমগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে চেয়ারম্যান শাহনাজের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

বেগম মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ গত বছর দূর্গা পূজার দশমীতে সাম্প্রদায়িক হামলা নিহত যতন সাহার পরিবারের পাশে দাঁড়ালেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম নাজু। এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষে পরিবারের জন্য নগদ অর্থ প্রদান করেন।উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম নাজুর সুযোগ্য সন্তান সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইমরান নূর রফি উপজেলা চেয়ারম্যানের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান ও বস্ত্র বিতরণ করেন।
আরও পড়ুন
স্পিকারের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রোববার (২ অক্টোবর) সাক্ষাৎকালে তারা ইন্দোনেশিয়া-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, কোভিড পরবর্তী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।   স্পিকার বলেন, ‘ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময় ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের মৌলিক চাহিদা ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশকে:
আরও পড়ুন
নরসিংদীতে মালবাহী ট্রাকচাপায় সবজি বিক্রেতাসহ ৪ জন নিহত

নরসিংদীতে মালবাহী ট্রাকচাপায় সবজি বিক্রেতাসহ ৪ জন নিহত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় সবজির হাটে ট্রাকের চাপায় চারজন নিহতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়ককের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে সবজি বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এরপর দুর্ঘটনা রোধে সবজির হাটটি মহাসড়ক থেকে সরানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। নিহতরা হলেন- রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার কৃষক সিদ্দিক মিয়া (৫৫), রামনগর এলাকার সিদ্দিক মিয়া (৬২) ও অটোরিকশার যাত্রী বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালামসহ অজ্ঞাত আরোও একজন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় সিএনজি চালিত:
আরও পড়ুন
নরসিংদীতে দিনমজুরের গলা-কাটা লাশ উদ্ধার

নরসিংদীতে দিনমজুরের গলা-কাটা লাশ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে বাড়ি থেকে ডেকে নিয়ে মনির হোসেন (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ী ও দিনজুরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১ অক্টোবর) সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের উঠান থেকে এ মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত মনির হোসেন পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। মৎস্য ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মনির হোসেনের মোবাইলে একটি ফোন আসে। ফোন পেয়ে মনির তড়িঘড়ি করে বের হতে চাইলে স্ত্রী কোহিনূর তাকে বাধা দেন। সে বাধা উপেক্ষা:
আরও পড়ুন
রামগতিতে একই পরিবারের ৬ সদস্যের ১৭ বিবাহ

রামগতিতে একই পরিবারের ৬ সদস্যের ১৭ বিবাহ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে বহ বিবাহে আসক্ত পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের সকল সদস্য নতুন নতুন বিয়ে করে তালাক দিয়ে দেয়া এ পরিবারের নেশা ও পেশা হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয়রা জানায়।  একই পরিবারের ৬ সদস্য ১৭ বিবাহ করেছেন। জানা যায়, চর আলেকজান্ডার ইউনিয়নের ওয়াপদাবাজার এলাকায় মফিজুল ইসলামের পরিবারের ৬জন সদস্য এ পর্যন্ত বিয়ে করে তালাক দিয়েছেন ১৭ জনকে। মফিজুল ইসলামের পিতা বিয়ে করেছেন ৪টি। মফিজুল ইসলামের বড় ছেলে মো: নজরুল ইসলাম করেছেন ৪ বিয়ে, তার ভাই ইব্রাহিম খলিল জামিল ওরপে জামিল ডাক্তার করেছেন ৩টি, তার বোন শামীমা সুলতানা মায়া করেছেন ৩ বিয়ে, ছোট মেয়ে ফারজানা আক্তার লিপা করেছেন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.