সারাদেশ

হাতিয়ায় ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ

হাতিয়ায় ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ রয়েছে। এক সপ্তাহ আগে তারা সাগরে মাছ ধরতে যায়। শনিবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও বলেস, বিষয়টি দেখার জন্য কোস্টগার্ড, নৌবাহিনীকে অবগত করা হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকে তাদের পরিবারের সঙ্গে এসব জেলেদের যোগাযোগ হচ্ছে না। বিস্তারিত আসছে …
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘মোখা’: এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘মোখা’: এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আগামী রবিবারের ৫টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ৫টি শিক্ষা বোর্ডের মধ্যে রয়েছে-চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য বোর্ডের ওই দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে, ৫টি ৫টি শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া রবিবারের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে, সমুদ্র বন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে, সমুদ্র বন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে। আজ বিকেল সাড়ে ৪টায় আবহাওয়া অধিদপ্তরের ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আজ:
আরও পড়ুন
‘হুমকির মুখে বাংলাদেশের জনজীবন ও জীববৈচিত্র’

‘হুমকির মুখে বাংলাদেশের জনজীবন ও জীববৈচিত্র’

রাজশাহী প্রতিবেদক: ‘১৯৯৬ সালে বাংলাদেশ ভারতের সাথে গঙ্গার পানি নিয়ে যে অসম চুক্তির ফলে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ফারাক্কা বাঁধের ফলে হুমকির মুখে বাংলাদেশের জনজীবন ও জীববৈচিত্র’ -পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের বক্তারা। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সকল অভিন্ন নদীর পানির সুষম বন্টনের দাবীতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট নদী গবেষক, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী,:
আরও পড়ুন
শ্রমজীবী মানুষের পাশে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ

শ্রমজীবী মানুষের পাশে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির নির্দেশে গরমের তাপদাহে সাধারণ মানুষ,কর্মজীবী মানুষ ও শ্রমজীবী মানুষের মাঝে পানি ও শরবত বিতরণ করা হয়। মঙ্গলবার (০৯) তারিখে দুপুর ১২ টার দিকে লক্ষীপুর উত্তর তেমুহনীতে সাধারণ মানুষ পান করানো হয়। এই সময়ে উপস্থিত ছিল ছাত্রলীগনেতা আব্দুলাহ্ আল মামুন,আরো উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের যুগ্ন -আহ্বায়ক আফসার হোসেন শাকিল,জাহিদ শুভ সহ আরো বিভিন্ন নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতা আব্দুলাহ্ আল মামুন বলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি নির্দেশনায় আমার এই কার্যক্রম। জনসাধারণের পানির তৃষ্ণা মিটাতে যতাযত কার্যক্রম চলমান থাকবে। যেকোনো দূর্যোগের সময় আমরা ছাত্রলীগ জনসাধারণের পাশে থাকার চেষ্টা করি। রিকশাচালক:
আরও পড়ুন
রামগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

রামগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগমকে হত্যার পর পুড়িয়ে হত্যার দায়ে তার ছেলে রেদওয়ান হোসেন মিলনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মিলন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। আদালত ও এজাহার সূত্র জানায়, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে মিলন তার মা আমেনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে কাপড় ও কম্বল দিয়ে মুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি ভোর ৫ টার দিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা তাদের বাসার:
আরও পড়ুন
সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোখা

সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোখা

ঘূর্ণিঝড় মোখা সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান। বৃহস্পতিবার (১১ মে) সংবাদমাধ্যমকে একথা জানান তিনি। আজিজুর রহমান বলেন, বর্তমানে সাগর খুবই উত্তাল রয়েছে। নদী ও সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় মোখা আজ রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী সিডরের চেয়েও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগরে অবস্থান করেছে। বর্তমানে ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রাম বন্দর থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ১৩ মে থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দমকা বাতাস ও:
আরও পড়ুন
ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড়: এসএসসি পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত

ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড়: এসএসসি পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত

প্রবল শক্তি সঞ্চার করে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। প্রাকৃতিক এই দুর্যোগে চলতি এসএসসি পরীক্ষা হবে কিনা তা নিয়ে সংশয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থীদের মধ্যে ভয় ও শঙ্কা বিরাজ করছে। তবে কর্তৃপক্ষ বলছে, ঝড়ের গতিপ্রকৃতি ও সার্বিক অবস্থা বুঝে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (১১ মে) সকালে ঘূর্ণিঝড় মোখার অবস্থান ছিল বাংলাদেশ উপকূল থেকে মোটামুটি ১২০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর গতিবিধি পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদরা যে পূর্বাভাস দিয়েছেন, তাতে:
আরও পড়ুন
আজমত উল্লাহ খান বিজয়ী  করতে  আটঘাট বেঁধে মাঠে নেমেছে জেলা আওয়ামী লীগ

আজমত উল্লাহ খান বিজয়ী করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জেলা আওয়ামী লীগ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে বিজয়ী করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জেলা আওয়ামী লীগ।নৌকার প্রার্থীকে বিজয় করতে মরিয়া জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডে কাজ করছে জেলা আওয়ামী লীগের ১৪১টি টিম। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে টিম গঠন করা হয়। একেক টিমকে একেক ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি টিমে রয়েছে ১৫-৩০ জন সদস্য। জানা যায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রচারনার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ। তিনি সংসদ সদস্য থাকায় প্রচার:
আরও পড়ুন
বেড়াতে এসে দুর্ঘটনায় প্রান হারাল নয়ন মিয়া

বেড়াতে এসে দুর্ঘটনায় প্রান হারাল নয়ন মিয়া

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাকের চাপায় নয়ন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এম সি বাজার এলাকায় আরিফুলের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়ার সুনামগঞ্জ জেলার সদর থানার বৈশারপাড় গ্রামের মোঃ কামাল খানের ছেলে। সে এম সি বাজার এলাকায় তার বোনের বাসায় বেড়াতে এসেছিল। নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এসআই আনিসুর রহমান জানান, নিহত যুবকের দুলাভাই মুক্তার হোসেন মাওনা উত্তরপাড়া আরিফ খানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতো। বাসা পরিবর্তনের জন্য গত দুইদিন আগে নয়ন কে এখানে নিয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.