সারাদেশ

রাজশাহীতে গরুচোর সন্দেহে দুই যুবক আটক

রাজশাহীতে গরুচোর সন্দেহে দুই যুবক আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় গরুচোর সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পুঠিয়ার কানাইপাড়া এলাকার অবিন উদ্দিনের ছেলে রনি (২৫) এবং ধোপাপাড়া এলাকায় আব্দুস ছামাদের ছেলে সোহাগ আলী (২৪)। শনিবার রাত পৌণে তিনটার দিকে পুঠিয়া পৌর সদরের বিলপাড়া এলাকা থেকে একটি নম্বরবিহীন পিকআপসহ জনতার হাতে আটক হয় তারা। প্রত্যক্ষদর্শী আকবর আলী জানান, কিছুদিন ধরে গরু চুরির হিড়িক পড়েছে এলাকায়। একারণে রাত জেগে পাহারা দেওয়া হয়। শনিবার রাত পৌণে তিনটার দিকে একটি পিকআপ ও একটি মোটরসাইকেল যাওয়ার শব্দে এলাকাবাসী নম্বরবিহীন পিকআপ সহ দুইজনকে আটক করে এবং অপরজন মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনি ও:
আরও পড়ুন
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হলো সংসদ সদস্য শাহজাহান কামালের জানাযা

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হলো সংসদ সদস্য শাহজাহান কামালের জানাযা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম একেএম শাহজাহান কামালের দ্বিতীয় নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়৷ বাদ মাগরিব লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড লাহারকান্দি এলাকার বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। জানাযায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নোমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী,:
আরও পড়ুন
নোয়াখালীতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক যুবশান্তি ক্যাম্প

নোয়াখালীতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক যুবশান্তি ক্যাম্প

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে শনিবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক যুবশান্তি ক্যাম্প। ভারতের ৬২ সাইক্লিস্টসহ ক্যাম্পে ১২ টি দেশের ৩৫০ জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করবেন । জেলার সোনাইমুড়ী উপজেলাস্হ গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টা নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) জীবন কানাই দাস।উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা ইউএনও ইসমাইল হোসেন। ভারতের স্নেহালয়া সংগের আহবায়ক ডঃ গিরিশ কুলকার্নি গান্ধী:
আরও পড়ুন
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত, রামগঞ্জে বসতঘরের সামনে দেওয়াল দিয়ে ব্যারিকেট

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত, রামগঞ্জে বসতঘরের সামনে দেওয়াল দিয়ে ব্যারিকেট

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে রফিকুল ইসলাম নামের এক ভূমিদস্যু জোরপুর্বক বাউন্ডারি ওয়াল নির্মান করে বসতঘরের সানে ব্যারিকেট দিয়ে দিনমুজুর পরিবারকে উচ্ছেদের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল।   ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকালে রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজার হরিসভা ব্রীজ বেড়ীবাঁধ সংলগ্ন মৃত দুলাল মিয়ার ছেলে জসিম ও মামুন হোসেনের বসতঘরে সামনে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানা পুলিশের এসআই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে আদালতে নির্দেশ অনুযায়ী নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন। ভূমিদস্যু রফিকুল ইসলাম পৌর রতনপুর ওয়ার্ডের বেপারী বাড়ির মৃত আলী আকবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার সোনাপুর মৌজার আর,এস ১০৭৭ও:
আরও পড়ুন
নেশার টাকার জন্য স্ত্রী হত্যাকারী মুরাদ পুলিশের হাতে আটক,ফের কারাগারে

নেশার টাকার জন্য স্ত্রী হত্যাকারী মুরাদ পুলিশের হাতে আটক,ফের কারাগারে

রাজশাহী প্রতিবেদক: বাবাকে হত্যার মামলায় প্রায় ২০ মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মুরাদ আলী কারিগর (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিন ভোরে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মুরাদ রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক। গত মঙ্গলবার থেকে থেকে তিনি পলাতক ছিলেন। জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাবা সাদেক আলীকে পিটিয়ে হত্যার অভিযোগে গত বছরের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন মুরাদ। মাসখানেক আগে তিনি জামিনে মুক্তি পান। জামিনে আসার:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৩ আসনের এমপির ইন্তেকাল

লক্ষ্মীপুর-৩ আসনের এমপির ইন্তেকাল

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল (৭৪) এমপি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৩টা ১৯ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহান কামালের ছোট ভাই ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. মাকসুদ কামাল।তিনি সাংবাদিকদের বলেন, বার্ধক্যজনিত রোগে আমার বড় ভাই শাহজাহান কামাল মারা গেছেন। শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আছর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। শাহজাহান কামাল প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও:
আরও পড়ুন
ইবিতে তারুণ্যে’র বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন

ইবিতে তারুণ্যে’র বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে এবং ক্যাফেটেরিয়া সংলগ্ন রাস্তায় পার্শ্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচিতে দেশি ও বিদেশী বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়। এর মধ্যে শিউলি, বেলী, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, বাগান-বিলাস, পলাশ, কাঠবাদাম, গন্ধরাজ ও জ্যাকারান্ডা অন্যতম। বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও তারুণ্যের সদ্য সাবেক সভাপতি আশিফা ইসরাত জুঁই এবং সদ্য সাবেক সহ-সভাপতি মুরসালিন:
আরও পড়ুন
রামগঞ্জে মানসিক বিকারগ্রস্থ ভাইয়ের সম্পত্তি লিখে নিলেন মেজভাই

রামগঞ্জে মানসিক বিকারগ্রস্থ ভাইয়ের সম্পত্তি লিখে নিলেন মেজভাই

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আতিকুল্লাহ নামের এক মানসিক বিকারগ্রস্থ ভাইকে ফুসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ডোননদী গ্রামের খাসের বাড়ির আপন মেজ ভাই সিদ্দিক উল্লাহ বিরুদ্ধে। বুধবার, (২৭ সেপ্টেম্বর) সকালে, সরেজমিনে ঘটনাস্থলে পরিদর্শনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। সৃষ্ট ঘটনায় আতিকুল্লাহ ছেলে মোঃ রাশেদ বাড়ি হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। রামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক (এএসআই) প্রশান্ত কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোননদী গ্রামের খাসের বাড়ির মৃত রুহুল আমিনের তিন ছেলে। আতিক উল্লাহ, সিদ্দিক উল্লাহ, শহীদ উল্লাহসহ তিন ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে এরই:
আরও পড়ুন
সদরপুরে দাফন’র পর জীবিত উদ্ধার নারী ফের লাপাত্তা

সদরপুরে দাফন’র পর জীবিত উদ্ধার নারী ফের লাপাত্তা

ফরিদপুর জেলা প্রতিনিধি- দাফন’র দুইদিন পর ভিডিও ফোন করে জীবিত থাকার কথা জানানো ফরিদপুরের সদরপুরের সেই নারী হাসি বেগম (২৪) আবার লাপাত্তা হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে আদালত চত্বর থেকে হাসি উধাও হন। এর আগে আদালতে জবানবন্দি দেওয়ার পর পুলিশ ওই নারীকে তার বাবার কাছে বুঝিয়ে দেন। হাসি বেগমের বাবা সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের হাবিবুর রহমান বলেন, কোর্ট থেকে জবানবন্দির নেওয়ার পরে সদরপুর থানার পুলিশ হাসিকে আমার জিম্মায় দিয়েছিলো। পরে আমি হাসিকে রেখে বাথরুমে যাই, এসে দেখি হাসি নেই। হাসিকে না পেয়ে আমি কোর্টের বিভিন্ন জায়গায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, ক্লান্ত হয়ে যাই। কিন্তু এক থেকে দেড়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাবের উদ্যোগে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

লক্ষ্মীপুরে বি.কে.বি ক্লাবের উদ্যোগে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

লক্ষ্মীপুর জেলা'র অন্যতম সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বি.কে.বি ক্লাব এর উদ্যোগে ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। লক্ষ্মীপুর সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। ১৪নং মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারীর সভাপতিত্বে ও বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহীম, মার্কেন্টাইল ব্যাংক মান্দারী বাজার শাখার ম্যানেজার মনছুর আহমেদ মজুমদার, মান্দারী বাজার বণিক সমিতির সাবেক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.