সারাদেশ

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরছেন ২৯ বাংলাদেশি

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরছেন ২৯ বাংলাদেশি

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষ হওয়া ২৯ বাংলাদেশিকে ফেরত আনার উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ রানা। তিনি জানান, বিভিন্ন সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া ২৯ বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষ হয়েছে। বিজিবির উদ্যোগে মঙ্গলবার তাদের দেশে ফেরত আনা হবে। তিনি আরো জানান, ‘মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডুতে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। ’
আরও পড়ুন
রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা

লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা

দুইজন সংসদ সদস্যের (এমপি) মৃত্যুতে বাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আসন শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনেও (ইসি) পাঠিয়েছেন। বিজ্ঞপ্তিতে গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় ওই দিন আসন দুইটি শূন্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং এমপি একেএম শাহজাহান কামালের মৃত্যু হয়।
আরও পড়ুন
নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী পালিত

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী পালিত

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম বার্ষিকী ২ অক্টোবর সারাদিন ব্যাপী বিপুল উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ‘মহাত্মা’ শব্দটিকে যদি ভাঙা যায়, তবে তার অর্থ হয় ‘মহান আত্না যার’। বিশ্বে এই নামে যে মানুষটির পরিচয়, তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিaনি ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে অহিংসাকে ব্রত করে তিনি যে অবদান রেখেছেন, তার প্রতিদানে ভারতবাসী তাকে ‘জাতির জনক’ আখ্যা দিয়েছে। তবে সবচেয়ে বেশি পরিচিতি তিনি ‘বাপু’ বা ‘বাপুজি’ নামে। এই ‘বাপু’ শব্দটির অর্থ পিতা। সেই অর্থে পুরো জাতি তাকেই পিতার:
আরও পড়ুন
রামগঞ্জ সরকারি কলেজ বিসিএস ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন

রামগঞ্জ সরকারি কলেজ বিসিএস ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ পদোন্নতি, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ অক্টোবর) দিনব্যাপী লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ কর্মবিরতি পালন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতিকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন সহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ:
আরও পড়ুন
শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

বাবুল খান,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্র অপহরণের পাঁচ দিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে কর্নপুর গজারি বনের ভেতর থেকে গতকাল রবিবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচেগলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা গভীর গজারি বনের ভেতর শিয়ালে খাওয়া মরদেহটি দেখতে পায়। অপহৃত স্কুলছাত্র রামিমুল হাসান বিজয় (১৪) শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের রুমান ব্যাপারীর ছেলে। সে স্থানীয় শতদল কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। স্থানীয় বাসিন্দা রিকশাচালক ফালান মিয়া বলেন, ‘শ্রীপুর গোসিঙ্গা পাকা সড়ক দিয়ে যাতায়াত করার সময় পচা দুর্গন্ধ পাওয়া যেত। আমরা কয়েকজন বিষয়টি স্থানীয় আরও কয়েকজনকে জানাই। স্থানীয়রা তখন গভীর জঙ্গলে গিয়ে শিশুর গলাকাটা মৃতদেহ দেখতে:
আরও পড়ুন
জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই মো. সাইফুল আলম মৃধা (৬০) নিহত হয়েছেন। উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাট সংলগ্ন মৃধা বাড়িতে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই বাড়ির মৃত সাইদুর রহমান মৃধার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন। রোববার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদি হয়ে ৯ জনের নামে রায়পুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন নিহতের স্ত্রী নাসিমা বেগম (৫০), দেলোয়ার হোসেন মৃধা (৪৫), আবু মুসা মোহন (৪০) ও শিমুল হোসেন (৩০)। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।:
আরও পড়ুন
রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে আগামি ৩ মাস কম্পিউটার চালনা শেখানো হবে। রোববার (১ অক্টোবর) দুপুরে পৌর শহরের নতুন বাজারে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়। এদিকে রোববার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। ওইসময় কয়েকজন প্রতিবন্ধীকে ‘লাঠি’ উপহার দেওয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্্জন দাশ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম। সঞ্চালনা করেন প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ:
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৩০ সেপ্টেম্বর) ছয়টা থেকে রোববার (১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৫ হাজার ৯৩৪ পিস ইয়াবা, ১২০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ভাকুর্তার নারী উদ্যোক্তাদের তৈরি গয়না নিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ইমিটেশন জুয়েলারি মেলা। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজধানী ঢাকার বাংলাদেশ মহিলা সমিতির আনন্দ অঙ্গন চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ইমিটেশন জুয়েলারি প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিকেএসএফ থেকে সহযোগিতা করবেন। পিকেএসএফের সহায়তায় বিশ ব্যাংকের সাসটেনেইবল এন্টারপ্রাইজ প্রজেক্টের অর্থায়নে সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এ মেলার আয়োজন করে। সাস এর কার্যনির্বাহী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.