রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

শেয়ার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ছয়টা থেকে রোববার (১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৫ হাজার ৯৩৪ পিস ইয়াবা, ১২০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.